দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় ঢাকা প্রতিদিন পত্রিকা বন্ধের ধারাবাহিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৬, ২০২৩
জুলাই ২৬, ২০২৩ ০ কমেন্ট 422 ভিউস

সাতনদী ডেস্ক: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সমর্থক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার। ৮’ম ওয়েজবোর্ডের আওতাভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের লুটপাট ও বেশুমার সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল চেষ্টা অব্যাহত রেখেছেন। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও চলমান রয়েছে। কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ ঢাকা প্রতিদিন পত্রিকার সম্পাদককে নানারকম প্রানণাশের হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এরই প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১২টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধিবৃন্দ, খুলনা সাংবাদিক সমাজ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক এ এম রেজোয়ান রাজা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পাইকগাছা উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় এবং দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মানছুর রহমান জাহিদের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা বকুল, ঢাকা প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি খন্দকার আনিছুর রহমান, ঢাকা প্রতিদিনের ডুমুরিয়া প্রতিনিধি আব্দুর রশিদ, বি,এম এফ টিভির প্রতিনিধি মামুন হাসান, সাংবাদিক মিজানুর রহমান, শামীম হোসেন, আবুল হোসেন বাসার, মুক্তার হোসেন, মুশফিক মেহেদী। এ সময় প্রতিবাদ সভায় আরোও উপস্থিত ছিলেন, সাংবাদিক শহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, সুমি আক্তার, আল-ইমরান, কাজী সোহাগ, শাফিয়ার রহমান, গোলাম রসুল, মেহেদী হাসান কাজল, কাজী জীবন বারী, মফিজুল ইসলাম, জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম, আতিকুর রহমান, শুম্ভ দাস, মিল্টন মন্ডল, মো. তরিকুল ইসলাম ডলার প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরও বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকুরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে খুলনা সাংবাদিক সমাজ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রতিবাদ সভায় খুলনা জেলার বিভিন্ন দৈনিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভার পূর্বে বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশে সংকট নেই, বিএনপিতে সংকট ঘণীভূত হচ্ছে: তথ্যমন্ত্রী
পরবর্তী পোস্ট
পাইকগাছায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব সভা

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting