দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় ইমন হত্যায় জড়িত পাঁচ জন গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৬, ২০২৩
অক্টোবর ৬, ২০২৩ ০ কমেন্ট 411 ভিউস

মেহেদী হাসান, খুলনা: এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রিকে কেন্দ্র করে খুলনার গোবরচাকা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন যুবক ইমন। এ ঘটনায় শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করলেও মূল আসামিকে ধরতে পারেনি পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে সোনাডাঙ্গা মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান। খুলনার সোনাডাঙ্গার গোবরচাকা এলাকায় বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন ইমন শেখ। এসময় ৫-৬টি মোটর সাইকেলে ১০-১২ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইমন গুলিবিদ্ধ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনদের দাবি, মাদক বিক্রিতে রাজী না হওয়ায় ইমনকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। এ ঘটনার পেছনে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পূর্ব শত্রুতার অভিযোগ এনে রাতেই নিহত ইমনের বাবা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। পরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নাজমুস সাকিব জাকারিয়া(২৮), রিয়াজ (৩২), বুলু পাটোয়ারী (৩৫), আকাশ হাওলাদার (২০) ও আপন খাঁ (২২)। প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পাঁচজন আটক হলেও হত্যার পরিকল্পনাকারীসহ মূল আসামিরা এখনও ধরা ছোয়ার বাইরে। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি আরও বলেন, ‘মূল আসামিসহ অন্য আসামিদের গ্রেফতার করতে পারলে হত্যাকাণ্ডের কারণ বলা যাবে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিহত ইমন খুলনায় কলেজে অনার্স পড়তো, পাশাপাশি রং মিস্ত্রির কাজ করতো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের পূর্বের কমিটি বহাল
পরবর্তী পোস্ট
কেশবপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting