দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনাজুড়ে ইংরেজি ভাষা’র ছড়াছড়ি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০ কমেন্ট 347 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে:

উদ্যোগ আছে, প্রতিফলন নেই! সর্বস্তরে বাংলা ভাষা চালু নিয়ে সামগ্রিক চিত্র এটাই। সরকার সহ অন্যান্য মহল বিভিন্ন সময়ে বাংলাতে সর্বস্তরের রুপ দেয়ার উদ্যোগ নিয়ে হাজির হলেও ইংরেজিসহ বিদেশী ভাষার দাপট এখন সর্বত্র। বাঙালির ভাষা জয়ের মাস ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারিতে বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউররা। কিন্তু দুঃখের বিষয় আজও দেশের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করা যায়নি। খুলনা জুড়ে ইংরেজিতে লেখা সাইনবোর্ড, বিলবোর্ড নাম ফলকের ছড়াছড়ি। আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এখন বাংলার পরিবর্তে চলছে ইংরেজি ভাষার ব্যবহার। দেশের সকল প্রতিষ্ঠানে বাংলা ভাষা সাইনবোর্ড ও বাংলা ভাষার প্রচলন আইনটি ১৯৮৭ সালের ৮মার্চ পাস হয়। কিন্তু দীর্ঘ বছরেও আইনটি অনুসরণ না করাই প্রতিষ্ঠানগুলো এখন ইংরেজি ভাষার ব্যবহার নিয়ে প্রতিযোগিতা নেমেছে। শুধু তাই নয় সম্প্রতি খুলনার ছোট বড় প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণ গেইটেই ইংরেজি ভাষা ব্যবহার করা হচ্ছে আর এটি বাংলা ভাষার জন্য অপমান আর অবমাননা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন সচেতন মহল। ভাষা আন্দোলনের সাত দশক পার হলেও সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত হয়নি বরং দিন দিন অবহেলা আর অপেক্ষার পাত্র হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি। শুধু তাই নয় সংবিধান স্বীকৃতি হলেও দোকানপাটের নাম থেকে শুরু করে বিভিন্ন সাইনবোর্ড, চিকিৎসকদের ব্যবস্থাপত্র, আদালতের রায়, বিয়ে বা জন্মদিন, বউ ভাত কিংবা কোন কিছুর উদ্বোধনী অনুষ্ঠানেও চলে ইংরেজির খবরদারিত্ব।

খুলনা পাবলিক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তাকদীরুল গণী বলেন, একুশে ফেব্রুয়ারিতে বাঙালি এনে দিয়েছে বিশ্বজুঙে সবার মাতৃভাষার মর্যাদা। যে জাতির ইতিহাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্ম হয়েছে সে জাতির অভ্যন্তরে সর্বত্র বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করা যাচ্ছে না। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি এবং একই সাথে স্বীকৃতি ও পেয়েছে। উর্দু হটিয়ে ভাষা আন্দোলনের সাত দশক পার হলেও ইংরেজি ভাষার আধিপত্য ব্যাপক আকার ধারণ করেছে। ফেব্রুয়ারি এলে আমাদের মাতৃভাষার চেতনা দেখা দেয়, অথচ বছর জুঙে চলে বিভিন্ন ভাষার উৎসব। এগুলো দেখে বোঝার উপায় নাই বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের রয়েছে রাজপথে আন্দোলন-সংগ্রাম আর তাজা রক্ত ঢেলে প্রাণ উৎসর্গ করার ইতিহাস। বাংলা শুধু আমাদের মাতৃভাষায় নয় আমাদের গৌরব অহংকারের প্রতিচ্ছবি।

পৃথিবীতে একমাত্র ভাষায় যার জন্য অকাতরে রক্ত দিয়েছে এদেশের বীর সন্তানেরা। বাংলা ভাষাকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। অথচ ভাষা আন্দোলনের সাত দশক পা ও স্বাধীনতার পাঁচ দশক পর দেশে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করা যায়নি। দেশের সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগ নিশ্চিতকরণের জন্য রাষ্ট্রকেই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি সচেতন মহলের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার কার্যক্রম চলমান
পরবর্তী পোস্ট
দেবহাটায় পুলিশের অভিযানে মন্দিরে মূর্তি চুরির আসামিসহ গ্রেফতার ৬

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting