খাজরা ইউনিয়নে মুহাদ্দিস রবিউল বাশার পক্ষে হিন্দু সমাবেশ

আব্দুর রাজজাক: আশাশুনি উপজেলা খাজরা ইউনিয়নে নয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) অমুসলিম শাখার সভাপতি অসীম কুমার বাছাড় সভাপতিত্বে মুহাদ্দিস রবিউল বাশার পক্ষে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল আবছার মুরতাজা। প্রধান অতিথি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে চায়। বিশেষ অতিথি বক্তব্য রাখেন আলহাজ্ব ওয়ীদুজ্জামান শাহীন,ইউনিয়ন আমির মুস্তাফিজুর রহমান, উপজেলা অমুসলিম শাখার সভাপতি প্রফেসর দীপ্র কুমার বাছাড়, মাস্টার চিত্তরঞ্জন বাছাড়, মাস্টার পুলিন বিহারী সরকার, হাফেজ ওসমান গনি, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। ৫ সদস্য বিশিষ্ট অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়।

 

Recomended