দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৫
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিনির্বাচিত খবররাজনীতিলিড নিউজসাতক্ষীরা জেলা

খাজরায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি মামলা, চেয়ারম্যান ডালিমসহ গ্রেফতার ৬

কর্তৃক SK Ferdous জানুয়ারি ৭, ২০২২
জানুয়ারি ৭, ২০২২ ০ কমেন্ট 405 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

আশাশুনি উপজেলার খাজরায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী অহিদুল এর বাড়ির ছাদ থেকে গুলিবর্ষণ ঘটনা নিয়ে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, পরাজিত চেয়ারম্যান প্রার্থী অহিদুল, তার সহযোগি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছসহ ৬ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন পুলিশ। এলাকার মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক ও চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আশাশুনি থানার ওসি গোলাম কবীর জানান, নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম বাদী হয়ে তার কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনায় পরাজিত বিদ্রোহী প্রার্থী অহিদুল ইসলাম মোল্যাসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ৪, তাং ৬/১/২২। অপরদিকে, অহিদুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা নং ৫, তাং ৬/১/২২। প্রথম মামলায় পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, দিদারুল ইসলাম রাব্বিসহ ৪ জনকে এবং ২য় মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম ও মোস্তাকিম মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান ডালিম কর্মী সমর্থকদের নিয়ে তুয়ারডাঙ্গায় এক মেম্বার প্রার্থীর সাথে দেখা করতে যাওয়ার পথে পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির ছাদের ওপর থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ জনতা ওহিদুলের বাড়িতে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন ছাদের উপর থেকে অসংখ্যবার গুলিবর্ষণ করা হয়।

এতে ১২ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০জন আহত হয়। গুরুতর আহতদের বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট স‚ত্রে জানাগেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ অহিদুলের বাড়িতে তল্লাশি চালিয়ে অহিদুলের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, বেশ কিছু ধারালো অস্ত্র, লাঠিসোটা ও ব্যবহৃত গুলির খোসা জব্দ করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার নলতায় বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা
পরবর্তী পোস্ট
আল-মু’মিন ব্লাড ব্যাংকের মাসিক সভা ও পুরস্কার বিতরণ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...

মে ৯, ২০২৬

শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ

মে ৯, ২০২৬

সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড

মে ৯, ২০২৬

ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...

মে ৯, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...

মে ৯, ২০২৬

ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...

মে ৯, ২০২৬

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting