দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫৬
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ...
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত পত্রিকা পরিবেশক
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...
সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম
৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত
গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার
শ্যামনগরে জলবদ্ধতায় ক্ষতির মুখে ফসলী জমি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১২, ২০২২
অক্টোবর ১২, ২০২২ ০ কমেন্ট 714 ভিউস
  • প্রশ্নবিদ্ধ বীর মুক্তিযোদ্ধার সৈয়দ আলী মন্ডলের হত্যা মামলা ;

  • থেমে নেই ষড়যন্ত্রকারীরা, পর্দার আড়ালে কলকাঠি নাড়ছে দুর্নীতিবাজ চক্র;

আহাদুর রহমান জনি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে। প্রাথমিক তদন্তের পূর্বেই মিসিং জিডিকে উপেক্ষা করে পুনারায় সামেক হাসপাতালের পরিচালকসহ চারজনের নাম উল্লেখ পূর্বক নিহতের পুত্রকে দিয়ে হত্যা মামলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
চলতি সপ্তাহের রবিবার বেলা ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই বিষয়টি তদন্তে সহকারি পরিচালক ডা. অজয় কুমার সাহাকে প্রধান ও আরএমও ডা. আহমেদ আল মারুফকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদান করতে বলা হয়। প্রাথমিক তদন্তে দোষী শনাক্ত করা সম্ভব হয়নি বলে ১১ অক্টোবর রিপোর্ট প্রদান করে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে ঘটনার বিস্তারিত জানান তদন্ত কমিটি। তদন্ত রিপোর্ট পেয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে গত ১১ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়েও চিঠি দেয়া হয়। এ ঘটনায় করণীয় নির্ধারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তারগণ বুধবার এক জরুরী সভায় মিলিত হন। পরষ্পর মতামত ও পরামর্শের ভিত্তিতে করনীয় নির্ধারন হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। লিফটম্যান হিসেবে দুইটি পদ সৃষ্টি হলেও দীর্ঘদিন যাবৎ প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় পদ দুটি শুন্য রয়ে যায়। সুতারং শুন্য পদে বীর মুক্তিযোদ্ধা সৈয়েদ আলী মন্ডল নিহতের ঘটনায় কারো দোষি সাবস্ত করা জটিল হয়ে দাড়িয়েছে।
মঙ্গলবার অকেজো লিফট থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে করে। অথচ গত ৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল নিখোঁজের পর সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডাইরি করে নিহতের পরিবার। পরে ৪ দিন পর সামেক হাসপাতালের অকেজো লিফ্টের গ্রাউন্ড থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রীতি অনুযায়ী লাশ উদ্ধারের পর মিসিং ডায়রিটি প্রক্রিয়গত ভাবে অপমৃত্যু হিসেবে তদন্ত হওয়া প্রয়োজন ছিল। পরবর্তিতে তদন্তে হত্যা প্রমানিত হলে আসামীর নাম উল্লেখ পূর্বক আদলতে প্রতিবেদন দেওয়ার কথা। অথচ উল্লেখিত প্রক্রিয়া ব্যতিরেকে পুনারায় নিহতের সন্তানকে দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খুদা, রেডিওলজির টেকনিশিয়ান আব্দুল হালিম, ওয়ার্ড মাস্টার মুরাদ হোসেন ও লিফটম্যান আরিফ হোসেনকে আসামি করে সুনির্দিষ্ট হত্যা মামলা করায় দোষিরা পর্দার আড়ালে চলে যাচ্ছে। তত্বাবধায়ককে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে দিতে, দূর্নীতিবাজ ও ঘুষখোরকে পদায়ন করাতেই উদ্দেশ্যমূলক ভাবে এ মামলা করানো ধারনা করছে সচেতন মহল।
উক্ত মামলায় হাসপাতালের চার জনকে আসামী করা নিয়েও চলছে নানা গুঞ্জন। পরিচালককে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে দিতে, দূর্নীতিবাজ ও ঘুষখোরকে পদায়ন করাতে উদ্দেশ্যমূলক ভাবে এ মামলা করানো বলে অভিমত সচেতন মহলের। প্রশ্ন উঠেছে রেডিওলজি বিভাগের দায়িত্বে থাকা টেকনিশিয়ান আব্দুল হালিমকে আসামি করা নিয়েও। এসব প্রশ্নে উত্তর খুঁজতে গিয়ে একশ্রেনীর অসৎ কর্মকর্তা ও দালালদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। যারা পরিচালকের জন্য হাসপাতালে দূর্নীতি ও দালালি কার্যক্রম চালাতে অক্ষম হয়ে পড়ে। এ ঘটনাকে পুঁজি করে তারা তৎপর হয়ে ওঠে। সৎ ও সজ্জন ব্যক্তি পরিচালককে সরাতে তারা মামলাটি করায়।
সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার সাতনদীকে জানান, “শুধু বীর মুক্তিযোদ্ধা নয় যেকোন ব্যক্তির এভাবে মৃত্যু দুঃখজনক। তবে এ হাসপাতালের পরিচালককে দায়ী করে মামলার ঘটনা মানবতার সেবকদের ওপর কষাঘাত। জনবল সংকটের কথা জানিয়ে তিনি বলেন, লিফটে অপারেটর পদে ২টি পদ সৃষ্টি হলেও নিয়োগের জন্য প্রশাসনিক অনুমোদন হয়নি। তাই নিয়োগ হয়নি।’
লিফট সম্পর্কে তিনি বলেন, গত কয়েকমাস ধরে লিফটি অকেজো থাকায় আমরা কোম্পানিকে বার বার জানিয়েছিলাম কিন্তু লিফটি মেরামত করতে কাউকে পাঠানো হয়নি।’

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ লাখ টাকার জাল নোটসহ আটক ২
পরবর্তী পোস্ট
নায়েব আনিছুরের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ...

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম

জুলাই ২৬, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬

গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার

জুলাই ২৬, ২০২৬

আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

জুলাই ২৬, ২০২৬

আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন

জুলাই ২৬, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting