দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৩২
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

ক্যাশলেস ভূমি অফিস ব্যবস্থায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

কর্তৃক kobirubel.satnadee জুন ১৭, ২০২৩
জুন ১৭, ২০২৩ ০ কমেন্ট 294 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ক্যাশলেস ভূমি অফিস ব্যবস্থায়নের লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা শিল্পকলা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূমি অফিসের ৩’শ ২০ জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেন, সারা দেশের মধ্যে সাতক্ষীরা জেলাকে ২৭ তম জেলা হিসাবে বেছে নেয়া হয়েছে। এই জেলায় সরাসরি অফিসে উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নাম খারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবাই মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা দীর্ঘদিনের মধ্য স্বত্ব ভোগীদের দৌরাত্ব থেকে মুক্তি পাবেন। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরিফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির প্রমুখ। সভাপতির বক্তব্যে চলতি বছরের মধ্যে সাতক্ষীরা জেলায় শতভাগ ক্যাশলেস ভূমি অফিস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। কর্মশালায় জানানো হয়, বর্তমান সরকার উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪ টি পিলার যথাক্রমে- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ভূমি সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে ডিজিটাল ভূমিসেবা অন্যতম। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া চালু হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) ইত্যাদি যার মাধ্যমে ভূমিসেবা পৌঁছে যাচ্ছে সাধারণ জনগণের দোরগোড়ায়। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমানসহ সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি-উপসহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঝাউডাঙ্গা ভূমি অফিসের নাকের ডোগায় সরকারি জায়গায় দোকান নির্মান!
পরবর্তী পোস্ট
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে তালা প্রেসক্লাবের মানববন্ধন

রিলেটেড পোস্ট

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting