দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৩
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

কেএমপি’র কয়েকটি থানায় নতুন যানবাহন হস্তান্তর

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৭, ২০২৩
সেপ্টেম্বর ৭, ২০২৩ ০ কমেন্ট 386 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের কাজে গতিশীলতা আনতে নগরীর সোনাডাঙ্গা মডেল, লবণচরা, দৌলতপুর, আড়ংঘাটা থানা এবং পুলিশ লাইন্সে ০৫ টি নতুন যানবাহন হস্তান্তর করেন। বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। খুলনা মেট্রোপলিটন পুলিশে নতুন যানবাহন সংযোজন অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই প্রতিজ্ঞা নিয়েই খুলনা মহানগর পুলিশ কাজ করে। এরই ধারাবাহিকতায় মহানগরীতে ব্যাপকভাবে মাদক বিরোধী, সন্ত্রাস ও নাশকতা বিরোধী, জনশৃঙ্খলা এবং যানশৃঙ্খলা করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে নগরীর ট্রাফিক শৃঙ্খলা সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে খুলনা মহানগরী পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে পেট্রোলিং কার সংযোজন অত্যন্ত জরুরী বিধায় ইতিমধ্যে আমরা ০৫ টি ইউনিটকে ০৫ টি গাড়ি হস্তান্তর করছি এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয়তা অনুযায়ী অন্যান্য ইউনিটে ও নতুন গাড়ি সংযোজন করা হবে।” পুলিশ কমিশনার সোনাডাঙ্গা মডেল, লবণচরা, দৌলতপুর, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ লাইন্সের মোটরযান শাখার ইনচার্জ এর নিকট ০৫টি গাড়ির প্রতিকী চাবি হস্তান্তর করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশে সংযোজিত নতুন ০৫টি যানবাহনের মাধ্যমে খুলনা মহানগরীতে শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় মহানগর পুলিশের কার্যক্ষমতা ও পরিধি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, মোছা. তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার “ডিবি” বি.এম নুরুজ্জামান, এম এম শাকিলুজ্জামান, মোহাম্মদ তাজুল ইসলাম, মো. কামরুল ইসলাম-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় নবাগত ইউএনও’র সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়
পরবর্তী পোস্ট
কেশবপুর হাসপাতালে আরো ৯ ডেঙ্গু রোগী শনাক্ত

রিলেটেড পোস্ট

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

সেপ্টেম্বর ৪, ২০২৬

ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...

আগস্ট ৩১, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...

আগস্ট ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting