দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি তালিকায় অনিয়মের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মে ১, ২০২১
মে ১, ২০২১ ০ কমেন্ট 348 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিলের বিরুদ্ধে ভিজিএফ (বিশেষ) ভাতার তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ঐ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ সূত্রে জানা গেছে, করোনা, রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশব্যাপী অসহায় ও কর্মহীনদের মাঝে আর্থিক প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই সূত্র ধরে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের ১৭৪৫ টি পরিবার এই সহায়তার আওতায় আসবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ সম্মিলিতভাবে এই তালিকা প্রণয়ন করার কথা।  কিন্তু কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল এসব নিয়ম নীতির তোয়াক্কা না করে, নিজ নির্বাচনী কর্মীদের ও ব্যক্তিগত লোকজনের নাম তালিকাভুক্ত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য জানান, আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল আমাদের বিগত ৫ বছর যাবত অবমূল্যায়ন করে আসছে। টি আর, কাবিখা, এলজিইডি, এলজিএসপি যাবতীয় কার্যক্রমে তিনি স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করে আসছেন। এমনকি চলমান প্রধানমন্ত্রীর উপহারের তালিকা প্রণয়নে তিনি আমাদের বিন্দুমাত্র মূল্যায়ন করেন নি। তিনি যত্রতত্র আমাদের সাথে অসৌজন্যমৃলক আচরণ করেন। উন্নয়ন মূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে তিনি কখনোই আমাদের সাথে পরামর্শ সভা ও মতামত গ্রহণ করেন না।

আমাদের না জানিয়ে তিনি প্রকল্প প্রণয়ন ও বিল উত্তোলন করেন। তিনি আমাদের সাক্ষর পর্যন্ত নকল করতে পিছপা হন না। ব্যক্তিস্বার্থে মনগড়া ও অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে মনগড়া কমিটি করেন, না জানিয়ে আমাদের নাম ও ব্যবহার করেন।

এ ব্যপারে জানতে চাইলে চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল বলেন, আমি কিছু আত্মসাৎ করিনি। কার্ডের বিষয়টি আমি ১০ টির তালিকা দেবো এবং মেম্বারদেরও ১০টি করে দিচ্ছি। আর বাকিগুলো সচিব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে তালিকা করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ভিজিডি তালিকা প্রণয়নে চেয়ারম্যান কোনো তালিকা করতে পারবেন না। এ ব্যাপারে স্থানীয় ইউপি সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে নিজে জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত অন্যসব জনপ্রতিনিধিদের সাথে এমন অবমূল্যায়ন স্বেচ্ছাচারি আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় রাবিয়ান’র মাস্ক বিতরণ
পরবর্তী পোস্ট
মাধবকাটি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting