দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৮
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

কিংসের মাথায় আলোর মুকুট

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২৩
মার্চ ২৬, ২০২৩ ০ কমেন্ট 407 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের কাজ যতই এগিয়ে চলেছে, ততই মনোমুগ্ধকর হয়ে উঠছে তা। কমপ্লেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ফুটবল মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় পূর্ণাঙ্গ গ্যালারি হয়েছে আগেই। একপাশে স্টিলের দৃষ্টিনন্দন ছাউনিও এখন দৃষ্টিগোচর। এ মাসের শুরুতে উদ্বোধন করা হয়েছিল ফ্লাডলাইট স্থাপনা কাজের। এরই মধ্যে মাঠের চারপাশে লাইটসমেত চারটি টাওয়ারও উঠে গেছে। এখন অপেক্ষা শুধু সেগুলোর জ্বলে ওঠার।

দেশের প্রথম ক্লাব হিসেবে নিজস্ব ভেন্যু তৈরি করেছে বসুন্ধরা কিংস। নিজস্ব ফ্লাডলাইট স্থাপন তেমনি আরেকটি মাইলফলক। সেই আলোতে কিংস অ্যারেনা প্রথম আলোকিত হবে যেদিন, সেটিও একটি ঐতিহাসিক ঘটনাই হবে। বসুন্ধরা কিংসের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক জানিয়েছেন, ‘আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বেই আশা করি আমাদের দল ফ্লাডলাইটের আলোয় খেলবে। ইফতারের পর শুরু হবে ম্যাচ।’ তার আগে বেশ কয়েকবার এই লাইট জ্বালিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। সাধারণত ফুটবল মাঠে ১২০০ লাক্সের ফ্লাডলাইট বসানো হয়, কিন্তু কিংস অ্যারেনায় বসানো হয়েছে ‘এ’ ক্যাটাগরির এইচডি মানের ২৫০০ লাক্সের ফ্লাডলাইট।

কিংস অ্যারেনার পাশেই ইনডোর গেমসের জন্য তৈরি হচ্ছে বিশাল অবকাঠামো। সেটির কাজও দ্রুত এগিয়ে চলছে। কমপ্লেক্সে শুধু কিংসের ফুটবল মাঠই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দল রংপুর রাইডার্সের হোম ভেন্যুও রয়েছে। কিংস অ্যারেনা ঘেঁষে সেই মাঠে খেলা হচ্ছে নিয়মিত। এ ছাড়া ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণাধীন। আর শুধু ফুটবল ক্রিকেটই কেন, হকি মাঠ, আর্চারি মাঠ, আন্তর্জাতিক মানের সুইমিং পুল, ভলিবল, বাস্কেটবল কোর্ট, শ্যুটিং রেঞ্জ—সবই থাকছে এই কমপ্লেক্সে। এ ছাড়া ‘আই’ ব্লকে গড়ে উঠছে বসুন্ধরা গলফ অ্যারেনা। থাকছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ড্রাইভিং রেঞ্জ, ১৮ হোলের কোর্স। একই ব্লকে শিশুদের বিনোদনের জন্য ৫৬ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বসুন্ধরা টগি ক্লাব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
পরবর্তী পোস্ট
জিয়া ছিলেন মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর : তথ্যমন্ত্রী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting