দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৩
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কাল সাতক্ষীরায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মন্ত্রীর অপেক্ষায় কালিগঞ্জের মানুষ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২২, ২০২৩
সেপ্টেম্বর ২২, ২০২৩ ০ কমেন্ট 363 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: আজ ২৩ সেপ্টেম্বর (শনিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি সাতক্ষীরায় আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর সাতক্ষীরায় শুভ আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি আজ দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা তেজগাঁও থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা স্টেডিয়ামে পৌঁছাবেন। সেখান থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে উপস্থিত হবেন। সাতক্ষীরা পুলিশ লাইনে দুপুর ১টা ৩০ মিনিটে নব নির্মিত ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন করবেন। দুপুর ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা পুলিশ লাইন হতে কালিগঞ্জের নলতার উদ্দেশ্যে হেলিকপ্টারে যাত্রা শুরু করে বিকাল ৩ টায় কালিগঞ্জের নলতায় উপস্থিত হবেন এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকাল ৫টায় নলতা হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে ও জনসভা সফল করতে নলতায় জনসভা উপলক্ষে মঞ্চ সজ্জা, মাঠ প্রস্তুত, গেট তোরণ নির্মাণসহ বিভিন্ন কাজে তদারকি করছেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। গত বৃহস্পতিবার নলতা রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ মাঠ জনসভা স্থান ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ রুহুল হক, অতিরিক্ত পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ, দেবহাটা থানার অফিসার্স ইনচার্জ, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ এর অধ্যক্ষ তোফায়েল আহমেদ প্রমুখ। জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান নলতা কলেজ মাঠসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন ও নলতা কলেজ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। জানা গেছে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নলতা জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভায় সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ’লীগের কেন্দ্র কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ। নলতা কলেজ মাঠে জনসভা সফল করতে সাতক্ষীরা, আশাশুনি, দেবহাটা উপজেলা ও কালিগঞ্জ উপজেলা আ’লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা সফল করতে প্রস্তুতি সভা
পরবর্তী পোস্ট
তালায় উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি সুজাউদ্দীন ও সম্পাদক আবু দাউদ

রিলেটেড পোস্ট

নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ

জুন ২৭, ২০২৬

কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...

জুন ২৭, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting