দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৩১
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালীগঞ্জে সরকারি জায়গা দখল করে রনি বাহিনীর বালু ব্যবসায় অতিষ্ট এলাকাবাসী

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৫, ২০২১
সেপ্টেম্বর ৫, ২০২১ ০ কমেন্ট 315 ভিউস

হাফিজুর রহমান /হাবিবুল্লাহ বাহারঃ- উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এমপি, উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে চেয়ারম্যান মিজানুর রহমান গাইনকে ৪০ হাজার টাকা দিয়ে জেলা পরিষদের নাকের ডগায় নাজিমগঞ্জ বাজারে সরকারি গরুর হাটের জায়গা প্রভাব খাটিয়ে দখল করে হাত কাটা রনি বাহিনীর বালু ব্যবসায় অতিষ্ট এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের পেরিপেরি ভুক্ত সরকারি খাস জমির উপর গরুর হাটের জায়গায়। নদী থেকে বালি উত্তোলনের ফলে বাজারে সরকারি জায়গায় বসবাসকারী ভূমিহীন পরিবারগুলো ধুলো এবং পানিতে বাড়ী ঘর ডুবে যাওয়ায় বের হতে না পেরে অতিষ্ট হয়ে পড়েছে। উক্ত ঘটনায় নাজিমগঞ্জ বাজারে বসবাসকারী ভূমিহীন ওয়ারেশের স্ত্রী নূরনেছা, মিজানের স্ত্রী আম্বিয়া খাতুন, আব্দুর রউফের পুত্র নূর আলম, সমশের গাজীর পুত্র আব্দুর রহিম, পুটের পুত্র আবু সাঈদ, মোস্তাফিজুর রহমান, রাবেয়া খাতুন, সাইদুল ইসলাম এবং ওমর ফারুক সহ একাধিক ব্যক্তি গত ২ সেপ্টেম্বর বাদী হয়ে শীতলপুর গ্রামের অজেদ আলীর পুত্র রনি ও কেনা গং এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এক লিখিত অভিযোগ দায়ের করে। এর আগেও হাত কাটা রনি বাহিনীর নামে অভিযোগ দিয়েও রনি নিজেকে প্রতিবন্ধী দেখিয়ে পার পেয়ে উল্টো বসবাসকারীদের নামে অভিযোগ করে উল্টো উচ্ছেদের নোটিশ পাঠায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বিষয়টি ব্যবস্থা নেওয়ার জন্য কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জকে বলেন। ওসির নির্দেশে থানার উপ-পরিদর্শক আশিষ হালদার গত ৩ সেপ্টেম্বর ঘটনাস্থলে যেয়ে উত্তোলনকৃত বালু ৪ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন। রবিবার বেলা ১১টার সময় সরজমিনে নাজিমগঞ্জ গরুর হাট ঘটনাস্থলে গেলে নুরুন্নেছা, নূর আলম, আব্দুস সামাদ, ওমর আলী সহ একাধিক ভূমিহীন সাংবাদিকদের জানায় হাত কাটা রনিকে প্রতিবন্ধী পরিচয়ে সামনের ঢাল হিসাবে ব্যবহার করে এলাকার পোল্ট্রি সেলিম, রনির ভাই রানা সহ একটি সমবদ্ধ প্রতারকচক্র নাজিমগঞ্জ বাজার কমিটি ও আওয়ামীলীগের কতিপয় নেতাদের মোটা অংকের টাকায় ম্যানেজ করে গরুর হাটে সরকারি জায়গায় দখল করে ৭/৮ বছর যাবৎ বালু ব্যবসা চালিয়ে আসছে। এ অবৈধ ব্যবসা চালানোর জন্য হাত কাটা রনিকে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে এমপি’র সুপারিশ নিয়ে স্থানীয় প্রশাসন এবং লোকদের ভয় দেখিয়ে জোরপূর্বক অবৈধ দখলদারিত্ব চালিয়ে আসছে। বর্তমান নাজিমগঞ্জ হাট বাজার কমিটির সভাপতি মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান মিজানুর রহমান গাইনকে ৪০ হাজার টাকা দিয়ে রনি গং গরুর হাটের জায়গায় বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছেন বলে জানায়। তবে বিষয়টি চেয়ারম্যান মিজানুর রহমান অস্বীকার করে বলেন আমি এ বিষয়ে কিছু জানিনা তবে শাহিনের সঙ্গে কথা বলেন। রনি বাহিনীর মত অবৈধ দখলদাররা দেখাদেখি নাজিমগঞ্জ বাজারের সরকারি পেরিপেরি ভুক্ত জমি একের পর এক দখল করে এক শ্রেণির প্রভাবশালী মহল বহুত্বল ভবন সহ দোকান ঘর নির্মান ও পুরা জায়গা এখন অবৈধ দখলদারদের দখলে। অবৈধ ঘর নির্মানের খবর পেলে স্থানীয় ভূমি অফিসের তহসিলদার ছুটে এসে নগদ নারায়নে তুষ্ট হয়ে ঘর বাধার কাজের সহায়তা করে চলে যায়। বিষয়টি সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পানি উন্নয়ন বোর্ডের জায়গার দোহাই দিয়ে এড়িয়ে যায়। এজন্য উপজেলা ভূমি অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের সাপলুডু খেলা। এদিকে নাজিমগঞ্জ বাজারের গরুর হাট দখলের পর অনেক ভূমিহীন পরিবার পানি বন্দী হয়ে মানবতার জীবন যাপন করছে। অবৈধ দখল ঠেকাতে এলাকাবাসী জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে ঘটনার সত্যতা জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর নিকট জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি যোগদান করার আগে থেকেই নাজিমগঞ্জ বাজারে দখল কার্যক্রম চলে আসছে। রনি নামক ব্যক্তি নিজেকে প্রতিবন্ধী পরিচয়ে এবং আওয়ামীলীগ নেতাদের সুপারিশে তাকে সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু পরে বিষয়টি জানতে পেরে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছি। প্রয়োজন হলে পরবর্তীতে মোবাইল কোটের মাধ্যমে উচ্ছেদ সহ জেল হাজতে পাঠানো হবে। থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট নিকট জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বছর দুই আগে নাজিমগঞ্জে কোনো এক অনুষ্ঠানে বালি উত্তোলনের বিষয়টি আমাকে বলায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলকে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলি। এর বেশি কিছু জানিনা। আওয়ামীলীগ নেতা শাহিনুর রহমান শাহিন সাংবাদিকদের জানান ৩/৪ বছর আগে রনি পোল্ট্রি সাইফুল বাজারের বাথরুম সংস্কার এবং মসজিদ সংস্কারের নামে ৭০ হাজার টাকা দেওয়ার কথা বলে জায়গা দখল করে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসলেও এপর্যন্ত টিন এবং জানালা মেরামত বাবদ ২০ হাজার টাকা দিয়ে আর দেয়নি। বর্তমান বিষয় সম্পর্কে কিছু জানিনা।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জমে উঠেছে ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির নির্বাচন
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে শ্বাশুড়ীকে হত্যার ঘটনায় পুত্রবধু আটক

রিলেটেড পোস্ট

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting