দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩০
হাবিবুল্লাহর নেতৃত্বের সিন্ডিকেট কপোতাক্ষ-খোলপেটুয়ার বালু লুটছে
জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয় বাড়ল, এবার অংশ নিচ্ছে ২৪টি
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও...
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...
দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...
কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জরাশিফলসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে হযরত আলী ক্লিনিকে প্রসূতির মৃত্যু: মালিকপক্ষ জনরোষে পালিয়ে শেষরক্ষা

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২৫, ২০২৪
নভেম্বর ২৫, ২০২৪ ০ কমেন্ট 355 ভিউস

মহাসিন হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি: প্রসব বেদনায় ক্লিনিকে ভর্তির ৩ ঘন্টার মধ্যে চিকিৎসক তানিয়ার ভুল অপারেশনে সংগীতা মন্ডল নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। জনরোষ থেকে নিজেকে বাঁচতে চিকিৎসকসহ ক্লিনিক মালিক ও নার্সরা পাঁচিল টপকে পালিয়ে শেষরক্ষা হয়েছে। ঘটনাটি সোমবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনাল সংলগ্নে ডাঃ হযরত আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটেছে। অভাগা প্রসূতির নাম সঙ্গীতা কুমারী মন্ডল (২২)। সে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামের প্রসেনজিৎ কুমার মন্ডলের স্ত্রী। জানাগেছে, প্রসূতি সঙ্গীতা মন্ডলের প্রসব বেদনা শুরু হলে মোটা অংকের টাকার চুক্তিতে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হযরত আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে। এরপর চুক্তিকৃত টাকা হাতে পেয়ে বেলা পৌনে ৩ টায় ডাঃ ডাক্তার তানিযা সিজারিয়ান অপারেশন করে বাচ্চা প্রসব করায়। ওই সময় বাচ্চা সুস্থ থাকলেও ভুল অপারেশনের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয় বলে স্বজনরা অভিযোগ করেণ। বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ক্লিনিক ঘেরাও করে এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এই সময়ে সুযোগ বুঝে পিছনের দরজা দিয়ে ডাঃ তানিয়া এবং ক্লিনিক মালিক সিরাজুল ইসলাম সহ তার নার্সেরা প্রাচীর টপকে পালিয়ে রক্ষা পায়। পরে রোগীর পালস থাকার খবরে স্থানীয় লোকজন দ্রুত অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানাগেছে। ডাঃ তানিয়ার ভুল অপারেশনে এবং ভুল চিকিৎসায় একের পর এক রোগী মারা গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে ভুক্তভোগীরা জানান। বিষয়টি সাতক্ষীরা জেলার সিভিল সার্জন এর আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এ ব্যাপারে ক্লিনিক মালিক সিরাজুল ইসলাম পালিয়ে যাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে ডাক্তার তানিয়ার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে বনদস্যুদের তাৎপরতা বৃদ্ধি, অনিরাপদ সুন্দরবন
পরবর্তী পোস্ট
শীত আসে: বিপুল চন্দ্র রায়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...

নভেম্বর ৭, ২০২৬

দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

নভেম্বর ৭, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...

নভেম্বর ৭, ২০২৬

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...

নভেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...

নভেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...

নভেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধি...

নভেম্বর ৬, ২০২৬

শহিদুল ইসলাম মুকুল পূণরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত

নভেম্বর ৫, ২০২৬

বর্ণীল আয়োজনে ‘হৃদয় বার্তা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী

নভেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting