দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২০
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে স্কুলছাত্রী অন্তঃসত্ত¡ার ঘটনায় আদালতে মামলা দায়ের

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৪, ২০২১
ডিসেম্বর ১৪, ২০২১ ০ কমেন্ট 407 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: প্রেমে ব্যর্থ হয়ে বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে পর্যায়ক্রমে উপর্যুপরি ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত¡ার ঘটনায় আদালতে মামলা করেছে ভুক্তভোগী স্কুলছাত্রীর মাতা। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মামলাটি কালিগঞ্জ থানা কে এফ,আই,আর করার জন্য নির্দেশ দিয়েছেন। ধর্ষণে অন্তঃসত্ত¡ার বিষয়টি জানাজানির পর হতে ধর্ষক কলেজছাত্র সোহাগ হোসেন বাবু এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে (৭ ডিসেম্বর) মঙ্গলবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে। বিষয়টি মীমাংসার জন্য গত এক মাস আগে গ্রাম্য মাতব্বর সুরত আলী, নাসির, রেজাউল মোল্লা বসে ধর্ষিতা স্কুলছাত্রীর গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য তার বাবাকে চাপ প্রয়োগ করলে মীমাংসা প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। সোমবার বেলা আনুমানিক ১১ টার সময় সরেজমিনে চাঁচাই গ্রামে গেলে আদালতের মামলা সূত্রে এবং ভুক্তভোগী স্কুল ছাত্রী, তার বাবা, মাতা, বড় বোন সহ গ্রামের একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, চাঁচাই গ্রামের বিদেশ ফেরত ছবিলার রহমান মোড়লের পুত্র দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী সোহাগ হোসেন বাবু তার প্রতিবেশী গরীব,অসহায় ও দিনমজুর আব্দুল আজিজের পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিশুকন্যাকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে সুযোগ বুঝে বাবা-মা লোকের বাড়িতে দিন-মজুরের কাজ করতে গেলে এই সুযোগে তাকে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছিল। ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত¡া হয়ে পড়লে বিষয়টি জানতে পেরে সোহাগ হোসেন বাবু কয়েক মাস পর বিয়ে করার প্রতিশ্রæতি এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এইভাবে কালক্ষেপণে ভুক্তভোগী স্কুল ছাত্রী অন্তঃসত্ত¡ার ৬ মাস অতিক্রান্ত হলে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে। ঘটনাটি তার বাবা-মাকে খুলে বললে ভুক্তভোগী স্কুলছাত্রীকে নিয়ে গত ২ ডিসেম্বর কালিগঞ্জে অবস্থিত একটি ক্লিনিকে আলট্রাসনোগ্রাফি করলে ২৮ সপ্তাহ এর অন্তঃসত্ত¡া ধরা পড়ে। ঘটনা জানতে পেরে কলেজছাত্র সোহাগ হোসেন বাবু বাড়ি হতে পালিয়ে যায়। পরে সোহাগের পিতা ছবিলার রহমান গ্রাম্য মাতবরদের মোটা অংকের টাকা দিয়ে কৌশলে অন্তঃসত্ত¡ার পেটের বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিয়ে ব্যর্থ হয়ে প্রতিনিয়ত ভুক্তভোগী ধর্ষিতার বাবা-মা ও পরিবারকে হুমকি দিতে থাকে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর পিতা-মাতা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২/৩ দিন আগে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ নেয়নি বলে জানান। পরে গত ৭ ডিসেম্বর ভুক্তভোগির মা তাাহিরন বেগম বাদী হয়ে কলেজ ছাত্র সোহাগ হোসেন বাবু কে আসামি করে সাতক্ষীরার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করে। মামলা নং- ৫৪৫/২১। উক্ত মামলায় বিজ্ঞ আদালত কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এফআইআর করার নির্দেশ দেন। এ ব্যাপারে সত্যতা জানার জন্য কলেজ ছাত্রের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তার চাচা আবু সাঈদ এবং গোলাম মোস্তফা সাংবাদিক দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে এবং বলে এখানে আপনাদের আসতে কে বলেছে। আমরা মামলায় দেখে নেব আপনারা যান। ঘটনার সত্যতা জানার জন্য কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নিকট জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান বিষয়টি আমার জানা নাই। আদালত থেকে কোনো নির্দেশনা এখনো পায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পারুলিয়ায় সাংবাদিক উজ্জলের শ্যালক ফরহাদ’র মৃত্যু: দাফন সম্পন্ন
পরবর্তী পোস্ট
বিদ্যুৎবিহীন গ্রাহকের খোঁজে কালিগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতি

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting