দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৭
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে সরকারি খাল থেকে অবৈধ বালি উত্তোলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২১
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০ কমেন্ট 363 ভিউস

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: কালিগঞ্জে সরকারি খাল থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের মহোৎসব চলছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর এলাকার পুঁটিমাটি খাল থেকে অবৈধভাবে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামের প্রভাব খাটিয়ে আব্দুর রহিম নামে এক ব্যক্তি বালি উত্তোলন করছে। যার ফলে বাঁধ, ফসলি জমি এবং পাশ্ববর্তী মাছের ঘেরসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিন গেলে স্থানীয় মোর্শারফ হোসেন, মনোরঞ্জন, গোলাম হোসেন, শফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, উপজেলার কয়েকটি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে পুঁটিমারি খাল। শুষ্ক মৌসুমে খালের পানি দিয়ে ফসল ফলানোসহ মৎস্যঘেরের পানির উৎস হিসেবে ব্যবহার করা হয়।

সরকারি এই খালের দু’পাশে রয়েছে বিভিন্ন স্থাপনা। অথচ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাবুর আলী মোড়লের ছেলে আব্দুর রহিম মোড়ল (৩৫) অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি তুলে জমি ভরাটসহ বিক্রি করছে। বালি উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে যে কোন সময় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছে তারা।

জনস্বার্থে স্থানীয়রা অভিযুক্ত আব্দুর রহিমকে বারবার অনুরোধ করলেও ইউনিয়নের মেম্বার সিরাজুল ইসলামের প্রভাব খাটিয়ে রহিম দেদারছে বালি উত্তোলন চালিয়ে যাচ্ছে।

অভিযুক্ত রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বালি উত্তোলনের ব্যাপারে কিছুই জানি না। আপনাদের যদি জানার দরকার হয় তাহলে সিরাজুল মেম্বারের কাছ থেকে শুনে আসুন।

বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, খাল থেকে বালি তুলে রাস্তার দু’পাশে দিচ্ছি যাতে রাস্তা ভেঙে না যায়। বালি উত্তোলন করছি এতে কার সমস্যা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তার পাশে জমি ভরাট করে দোকান ঘর নির্মাণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, সরকারি খাল থেকে বালি উত্তোলনের কোন সুযোগ নেই। যদি কেও তুলে থাকে অবশ্যই এখুনি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রামের দুর্র্ধষ সন্ত্রাসী বেলাল উদ্দিন মুন্নার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, প্রবাসীর ভূমি দখলে মামলা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় মেম্বার হলেন মফিজুল ইসলাম

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting