কালিগঞ্জে শহীদ কামালের জন্মবার্ষিকী পালন

আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতিচারণ অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভুমি) মো. আজাহার আলী, কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন প্রমুখ।

spot_img

More from this stream

Recomended