দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে যুবলীগ কর্মীকে শিবির কর্মী বনানোর চেষ্টা!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৯, ২০১৯
অক্টোবর ১৯, ২০১৯ ০ কমেন্ট 307 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে পরিক্ষিত এক যুবলীগ কর্মীকে শিবির কর্মী বানানোর অপচেষ্টা করছে একটি মহল। তারা বিভিন্ন পত্রিকায় মনগড়া কল্পকাহিনী লিখে ভাবমুর্তি নষ্ট করার চেষ্ট করছে। এ ঘটনায় যাতে কেউ বিভ্রান্ত না হয় সে জন্য সবাই সজাক থাকার আহবান জানিয়েছেন কুশলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ আহবান জানান।
লিখিত বক্তব্য তিনি বলেন, বিগত ২০০৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতিতে প্রবেশ করি। বিশেষ করে বিগত ২০১৩ সালে সাম্প্রদায়িক জামায়াত-শিবির বাংলাদেশ থেকে সাতক্ষীরা জেলা তথা কালিগঞ্জ উপজেলা কে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। তখনও জীবনের ঝুঁকি নিয়ে তৎকালীন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীর নেতৃত্বে রাজপথে থেকে সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আমার রাজনৈতিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে ২০১৫ সালের ২৬ মে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত করেন তৎকালিন উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনারুল কবির লিটু ও সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম। কমিটির মেয়াদ শেষ হওয়ায় আবারো ২০১৮ সালের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হই। অথচ একটি মহল আমাকে অনুপ্রবেশকারী হিসেবে উপস্থাপন করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায়রত রয়েছেন। এছাড়া আমাকে জামায়াতের কর্মীও বলা হয়েছে।
তিনি আরও বলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কাউন্সিল উপলক্ষ্যে গত ১৮.১০.২০১৯ তারিখে কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন ছিলো। সেখানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অথচ পরদিন সাতক্ষীরার কয়েকটি পত্র-পত্রিকায় ‘কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনে অনুপ্রবেশকারীদের হামলার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ পরিবেশিত হয়। সেখানে আমাকে এবং বিষ্ণুপুর ইউনিয়নের মেম্বর সিরাজুল ইসলামকে জামায়াত নেতা উল্লেখ করে তাদের উপর হামলা করা হয়েছে মর্মে দাবি করে। অথচ ওই ১৮ তারিখ সারাদিন আমি শ্যামনগরের ভেটখালীতে আমার ছোটভগ্নিপতি আনিসুর রহমান এর বড় ভাই মিজানুর রহমানের কন্যা মুসলিমার বিয়ের অনুষ্ঠানে ছিলাম। রাতে বাড়িতে ফিরে জানতে পেরেছি কুশুলিয়া ইউনিয়নের কাউন্সিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তাছাড়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম ২০০৬ সালে বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
অথচ শিবির সম্পৃক্ততার অভিযোগে সদ্য কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ ইব্রাহিমের পুত্র শেখ শাওন আহমেদ সোহাগ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীর রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল বুঝিয়ে এধরনের মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়েছে।
আমি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীর ভাবমূর্তি নষ্টের চেষ্টাকারী সাবেক শিবির নেতা শাওন আহমেদ সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘোনার সোহাগ বাহিনীর অত্যাচারে মেয়েরা আতকিংত
পরবর্তী পোস্ট
তালার টিকারামপুরের নারীলোভী পিতার বিরুদ্ধে পুত্রের সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting