দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:০৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে মুজিব কেল্লা নির্মাণে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ১৫, ২০২২
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ০ কমেন্ট 347 ভিউস

কালিগঞ্জ ব্যুরো: 

২ কোটি ৮ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয় মুজিব কেল্লা কাম আশ্রায়ন প্রকল্পে নিম্নমানের ইট, খোয়া, বালু, সিমেন্ট সহ নানা বিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগ ঠিকাদার নাজমুল আহসান এর বিরুদ্ধে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান সরদার গত মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারি) বেলা ১২টার সময় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগের স‚ত্র এবং মঙ্গলবার বেলা আনুমানিক দুইটার সময় সরেজমিনে প্রকল্পে স্থানে গেলে বন্ধ কাটি গ্রামের মুকুল, আব্দুল আলিম, মজনুর রহমান, আনারুল, আব্দুল গাফফার সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বন্ধ কাটি গ্রামের গোয়াল ঘেঁষিয়া নদীর চরে বন্ধ কাটি মুজিব কেল্লা কাম আশ্রায়ন প্রকল্প হাতে নেওয়া হয়।

২কোটি ৮লক্ষ ৩৩হাজার ৩০২ টাকা এর প্রকল্প টি কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে এবং টেন্ডারে ফরিদপুর জেলার খন্দকার শাহীন আহমেদ কাজটি পায়। পরে কাজটি সাতক্ষীরার আশাশুনি থানার ঠিকাদার বর্তমান সাতক্ষীরায় অবস্থানরত নাজমুল হাসান কাজটি কিনে নিয়ে নির্মাণ কাজ চালাতে থাকে।

উক্ত প্রকল্পের কাজটি দেখাশোনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। উক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রকল্প সেক্রেটারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা।

প্রকল্পের কাজ শুরুতে নদীর চরে বালু ভরাট হতে ভবন নির্মাণের যাবতীয় ঢালাইয়ের কাজ নিম্নমানের খোয়া বালু এবং এর ব্যবহার করে নির্মাণ কাজে ঢালাই তে ব্যাপক অনিয়ম করতে থাকে। পরে এলাকাবাসী বিষয়টি নিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করে। প্রতিবাদের মুখে উক্ত প্রকল্পের দীর্ঘ ৫/৬মাস কাজ বন্ধ থাকার পর আবারো ছাদ ঢালাইয়ের জন্য খোয়া বানানোর কাজে ব্যবহৃত ৩/৪ নাম্বার ইট নিম্নমানের বালু, সিমেন্ট আনলে এলাকাবাসীর প্রতিবাদের মুখে আটকে যায়।

মঙ্গলবার সরেজমিনে গেলে এলাকাবাসীর বক্তব্যের সঙ্গে অতি নিম্নমানের আমা ইট স্তুপ করা দেখতে পাওয়া যায়। অন্যদিকে ভরাট কৃত চরের জায়গা ভেঙে নদীতে বিলীন হতে চলেছে। এ সময় প্রকল্প স্থানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকারী রাশেদ সরকার নামে এক ব্যক্তি কে পাওয়া গেলেও সংশ্লিষ্ট ঠিকাদারকে খুঁজে পাওয়া যায়নি।

পরে তার মুঠোফোনে কথা বললে ঠিকাদার নাজমুল হাসান ওপেন হার্ট সার্জারি করে হাসপাতালে শয্যাশায়ী আছেন বলে জানান। বিষয়টির আরো সত্যতা জানার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ইট নিম্নমানের হওয়ায় গতকাল যেয়ে ফেরত নিয়ে যেতে বলেছি। বর্তমান কাজ বন্ধ আছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি নিম্নমানের কোন ইট বা কোন সামগ্রী দিয়ে কাজ হবে না অনিয়ম করলে ঠিকাদারী লাইসেন্স বাতিল করা হবে।

বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী কে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, এ সংক্রান্ত বিষয় আমি কিছু জানিনা এবং প্রকল্প আমাদের সংশ্লিষ্ট না। ঘটনার সত্যতা জানার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সাঈদ মেহেদী এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুরে ভালবাসা দিবসে ভাসমান সেতুতে মানুষের ঢল
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে শ্রমিক লীগের পক্ষ থেকে ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting