দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫৫
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে মারপিট ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৬, ২০২১
জুলাই ২৬, ২০২১ ০ কমেন্ট 303 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ কর্তৃক এক দরিদ্র ভ্যান চালক দম্পতিকে মারপিট করার পর মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে  সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার ঘুশুড়ি গ্রামের মোঃ এশার আলীর ছেলে ভ্যান চালক মোঃ কুতুবুদ্দীন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন গরীব ভ্যান চালক। কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মফুর আলীর ছেলে জাহাঙ্গীর, জাহিদ হোসেন, ঘুশুড়ী গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আমার পিতা এশার আলী ও আমার বোন নুরজাহান গংয়ের সাথে পারিবারিক কলহের জের ধরে আমাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার বিরোধ চলে আসছিল। বোন নুরজাহান স্বামীর সংসার না করে আমার পরিবারে এসে আমাদের পিতা-পুত্রের মধ্যে অশান্তি সৃষ্টি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২১ জুলাই ঈদের দিন বিকাল সাড়ে ৫টার দিকে উল্লেখিত জাহাঙ্গীর ও জাহিদ সহ আরো কয়েকজন বে-আইনীভাবে হাতে দা, লাঠি, শাবল সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে আমার পিতা এশার আলীর হুকুমে জাহাঙ্গীর ও জাহিদ আমাকে বাড়ির আঙ্গিনায় থাকা একটি নিম গাছের সাথে রশি দিয়ে বেধে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফোলা জখম করে। ভ্যান চালক কুতুবুদ্দীন আরো বলেন, আমাকে মারপিট করার সময় আত্মচিৎকার শুনে আমার স্ত্রী সেলিনা খাতুন আমাকে উদ্ধারে এগিয়ে এলে পিতা এশার আলীর হুকুমে জাহাঙ্গীর ও জাহিদ হত্যার উদ্দেশ্যে শাবল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে আমার স্ত্রী সেলিনা খাতুনের বাম কানে লেগে (চারটি সেলাইযুক্ত) রক্তাক্ত যখম প্রাপ্ত হয়। এসময় বোন নুরজাহানের হুকুমে জাহাঙ্গীর দা দিয়ে কোপ মারলে আমার স্ত্রী সেলিনা খাতুনের মাথার বাম পার্শ্বে লেগে গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম হয়। তারা আমার স্ত্রীর পরনের কাপড় টানাটানি করে ছিড়ে তাকে বে-আব্রু করে। বর্তমানে আমার স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে জখমের পাশাপাশি মাথায় ও কানে নয়টি সেলাই নিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

তিনি আরো বলেন, এঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিলে একজন পুলিশ অফিসার সরেজমিনে তদন্তে আসেন। এঘটনার পর জাহাঙ্গীর ও জাহিদ হোসেন আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাকে বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসনোর ভয়ভীতি প্রদর্শন করছে। যে কোন মুহুর্তে তারা আমার বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। ফলে পারিবারের সদস্যদের নিয়ে বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উল্লেখিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র বৃক্ষ রোপন
পরবর্তী পোস্ট
কুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রিলেটেড পোস্ট

নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ

জুন ২৭, ২০২৬

কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...

জুন ২৭, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting