দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৪
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৭০ হাজার টাকা জরিমানা আদায়

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২০
মার্চ ২০, ২০২০ ০ কমেন্ট 314 ভিউস

হাফিজুর রহমান:

সারা পৃথিবীর মত বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস আতঙ্ক। দোকান-পাট, গণ পরিবহন বন্ধ হয়ে যেতে পারে এমন শঙ্কায় গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পন্যের বেচা-কেনা। কালিগঞ্জ উপজেলা জুড়ে এক শ্রেনীর অসাধু, অধিক মুনাফা লোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে চাউল, ডাউল, পেঁয়াজ, রসূন সহ নিত্য পন্যের খোড়া অজুহাতে বেশি দামে বিক্রি করছে। আতঙ্ক গ্রস্থ মানুষ তীব্র সংকটের আশঙ্কায় জিনিস পত্র কিনছে হুমড়ি খেয়ে আর সুযোগ কাজে লাগাচ্ছে বিক্রেতেরা। প্রতিদিন বাড়ছে নিত্য পন্যের দাম। শুক্রবার সরেজমিনে নাজিমগঞ্জ বাজার, রতনপুর বাজার, উত্তর কালিগঞ্জ বাজার, ফুলতলা বাজার, মৌতলা বাজার, ও কাঁচামালের আড়ত ঘুরে দেখা ব্যবসায়ীদের অভিযোগ নিত্য প্রয়োজনীয় পন্যের পর্যাপ্ত সরবারাহ নেই। চাহিদার তুলনায় কম খাদ্য পন্য থাকায় দাম উদ্ধমুখী। গত দুইদিনে চাউলের দাম হু হু করে বাড়ছে । ৫০ কেজির বস্তা ১৯ শ থেকে এক লাফে ৫ শ টাকা বেড়ে ২৩ থেকে ২৪শ টাকা বিক্রি হচ্ছে। অনুরুপ মোটা চাউল ১১/১২শ থেকে ১৯ শত টাকা বিক্রি করতে দেখা গেছে। পেঁয়াজ ৩৫ টাকা কেজি থেকে একলাফে ৬০ টাকায় এবং রসূন ৬০ টাকা থেকে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে যে আলু ২দিন আগে ১২ টাকা কেজি বিক্রি হয়েছে সে আলু আজ বিক্রি হচ্ছে ২৫ টাকা । মৌতলা পাইকাড়ী আড়তে ১২’শ টাকা মণ বস্তার আলু এখন ১৮/১৯ শত টাকা বিক্রি হচ্ছে। যে কারণে খুচরা বাজারে প্রভাব পড়ায় সাধারণ জনগনের নারর্ভিশ্বাস শুরু হয়েছে গেছে। মাছ, সবজি সহ নিত্য প্রয়োজনীয় সব পন্যের দাম উদ্ধমূখী। বিভিন্ন দোকান থেকে কোম্পানীতে অর্ডার দিয়েও মিলছে না মালামাল। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনকে জনগন তাদের ভোগান্তির কথা তুলে ধরে। তারই সূত্র ধরে শুক্রবার বেলা আনুমানিক ১১ টার সময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন বাঁশতলা বাজারে উপজেলা নির্বাহী মোজাম্মেল হক রাসেল নিজে উপস্থিত থেকে অভিযান চালিয়ে সত্যতা মেলায় এবং মূল্য বেশি রাখার অপরাধে ভ্রামমান আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। বাঁশতলা বাজারের নব ষ্টোরের মালিক তপন দত্ত কে ২ হাজার টাকা, বেশি দামে চাউল বিক্রি করায় চাউল ব্যবসায়ী আলম হোসেনকে ৫ হাজার টাকা, শাহআলমকে ৪ হাজার টাকা, মুদি ব্যবসায়ী অচিন্তকে ১০ হাজার টাকা, আলিম এন্টার প্রাইজের মালিক আবুল কালামকে ৫ হাজার টাকা, ফতেমা চাউল আড়তের মালিক মনিরুজ্জামানকে ৬ হাজার টাকা, আব্দুল্লার চাউলের আড়ত ৫ হাজার টাকা আদায় করা হয়। অভিযানের সময় কোন দোকানে মূল্য তালিকা না পাওযায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী মাজিষ্টেট মোজাম্মেল হক রাসেল ব্যবসায়ীদের সর্তক করে দেন। এর পর বাজারে করোনা ভাইরাস সচেতনাতায় লিফলেট এবং বক্তব্য রাখেন। ঐ সময় হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস নির্দেশনা উপেক্ষা করে গন জমায়েতের অপরাধে কালিগঞ্জ ইসলামী ব্যাংক সংলগ্ন রাস্তার ধারে নাজিমুদ্দিনের পুকুরে ৫ হাজার টাকা টিকিটে মাছ ধরার সময় করোনা ভাইরাস নির্দেশনা অমান্য করায় ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট সহকারি কমিশনার (ভূমি) সিফাতুল্লাহ পুকুর মালিকের পুত্র সাহাবুদ্দিনের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ঐ সময় থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন এবং ওসি তদন্ত আজিজুর রহমান উপস্থিত ছিলেন। তবে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের বাজার পরিদর্শনকে স্বাগত এবং সাধুবাদ জানিয়েছে উপজেলাবাসী। বাজার নিয়ন্ত্রনে রাখতে অসাধু, মুনাফা খোর ব্যবাসায়ীদের প্রতি যেন এই ভাবে প্রতিনিয়ত অভিযান অব্যহত থাকে সেই দাবি উপজেলা বাসীর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনাভাইরাস নিয়ে মা–বাবার যা জানা জরুরি
পরবর্তী পোস্ট
কলারোয়া বাজারে ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting