দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০০
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত-...
সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে
একটি স্বপ্ন, একটি পরিকল্পনা, একটি ভবিষ্যৎ ——কামাল উদ্দিন
কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে ভাটা ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানবন্ধন অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১, ২০১৯
অক্টোবর ১, ২০১৯ ০ কমেন্ট 392 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীর চর দখল করে পানি উন্নয়ন বোর্ডের রাস্তার ধারে গড়ে ওঠা বিভিন্ন ইট ভাটা ও বালু ব্যবসায়ীদের অবৈধ ট্র্যাক, টলি, ট্রাক্টর, ডাম্পার চলাচল বন্ধ ও রাস্তা সংস্কারের প্রতিবাদে এক মানবন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় কালিগঞ্জ উপজেলা বাসীর আয়োজনে কাঁকশিয়ালী ব্রিজ হতে ঘোজাডাঙ্গা, গোবিন্দকাটি সড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানবন্ধন অনুষ্ঠানে এলাকার শত শত নারী-পুরুষের অংশ গ্রহনে রাস্তা সংস্কার ও ইট ভাটা এবং বালু ব্যবসায়ীদের অবৈধভাবে চলাচল করা ট্র্যাক, টলি, ট্রাক্টর, ডাম্পার বন্ধের দাবি জনানো হয়। উক্ত মানবন্ধন অনুষ্ঠানে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উজ্জিবনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, ময়নুদ্দিন খাঁন মনি, থানা যুবলীগের সাংগনিক সম্পাদক জাহিদ হাসান, থানা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ (কাপ্টেন), থানা ছাত্রলীগের সংগাঠনিক খায়রুল বাশার, দৃষ্টিপাতের ব্যুরো প্রধান সাংবাদিক আশেক মেহেদী, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উসমান খাঁন। এছাড়াও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আলমগীর হোসেন, জাকির হোসেন, ময়নুদ্দিন খাঁন, সবুজ, আফজাল, মোতাহার প্রমুখ। মানবন্ধন অনুষ্ঠানে বক্তরা বলেন কালিগঞ্জ উপজেলা সদর হতে কুশুলিয়া ইউনিয়ন এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৮টি গ্রামের জনসাধারণের দৈন্যন্দিন ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রসায় যাতায়তের একমাত্র পথ গোবিন্দকাটি হতে ঘোজাডাঙ্গা হয়ে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা ধরে কালিগঞ্জ সদরে পৌছাতে হয়। কিন্তু উক্ত রাস্তার নদীর পাশে শত শত একর পানি উন্নয়ন বোর্ডের জমি নামে-বেনামে লীজ নিয়ে বছরের পর বছর মাটি খনন করে রাস্তার পাশে গড়ে ওঠা ৩টি ভাটা যথাক্রমে শেখ বিক্স, ময়না বিক্স, সততা বিক্স উক্ত নদীর চরের মাটি ব্যবহার করে আসছে। এর ফলে পানি উন্নয়ন বোর্ডের রাস্তাটি ভেঙ্গে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও উক্ত রাস্তার ধারে বহিরাগত অবৈধ বালু ব্যবসায়ীরা বালুর স্তুপ দিয়ে প্রতিদিন ভাটার ইট, মাটি, বালু এবং বালু ব্যবসায়ীদের বহনের জন্য অবৈধ ট্রাক, টলি, ডাম্পার, ট্রাক্টর, স্যালো মেশিনের তৈরি মিনি ট্রাক ব্যবহার করে রাস্তাটি ভেঙ্গে খানা খন্দে পরিণত হয়েছে। যেকারণে পুরো বর্ষা মৌসুম আসলে রাস্তায় কাঁদা ও পানি জমে ভাঙ্গনের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ করলে উল্টো বালু ব্যবসায়ী এবং ভাটা মালিকদের পোষ্য ক্যাডার বাহিনী দিয়ে চাঁদাবাজী সহ বিভিন্ন মামলার হুমকি দিয়ে আসছিল। উক্ত রাস্তায় অবৈধভাবে চলাচলকৃত যানবহন বন্ধের জন্য জেলা প্রসাশক মহোদয়ের আশু-হস্তক্ষেপ কামনা করেছে উপজেলাবাসী ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে চালকলীগের কমিটি গঠন সম্পন্ন
পরবর্তী পোস্ট
চড়া দাম পেতে ভোমরা বন্দরেই পেঁয়াজ মজুদ করে রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা

রিলেটেড পোস্ট

নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ

জুন ২৭, ২০২৬

কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...

জুন ২৭, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting