দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পেলেন না মোক্তার

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২, ২০২৪
জানুয়ারি ২, ২০২৪ ০ কমেন্ট 498 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় চাকরির পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাননি বলে অভিযোগ করেছেন এক প্রার্থী। গত ১৫ ডিসেম্বর কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এই পরীক্ষায় নিরাপত্তা প্রহরী পদে প্রথম স্থান অধিকার করেন মোক্তার হোসেন। এতেই বাঁধে বিপত্তি সভাপতির মনোনীত ২য় স্থান অধিকারী তৈয়বুর রহমান প্রথম স্থান অধিকার না করায় নিয়োগ বোর্ড ভেঙে দেন মাদ্রাসার সভাপতি শেখ শাহাবাজ আলী। মোক্তার হোসেন অভিযোগ করে বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছি। কিন্তু ১৬ দিন পেরিয়ে গেলেও সভাপতির অনিচ্ছার কারণে মাদ্রাসায় যোগদান করতে পারছিনা। কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ও নিয়োগ বোর্ডের সদস্য আইয়ুব আনসারী বলেন, মোক্তার হোসেন পরিক্ষায় প্রথম স্থান অধিকার করলেও সভাপতির বিরোধীতার কারণে তাকে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হলেও সভাপতি চাইছেন তার মনোনীত ব্যক্তিকে নিয়োগ দিতে। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পরে ২য় স্থান অধিকারী তৈয়বুর রহমানকে নিয়োগের জন্য ডিজির প্রতিনিধিকে চাপ প্রয়োগ করেন। ডিজির প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের অন্য সদস্যরা তার অনৈতিক চাওয়া পূরণ করতে অস্বীকার করলে নিয়োগ বোর্ড ভেস্তে দেওয়ার চেষ্টা করেন মাদ্রাসার সভাপতি। পরবর্তীতে অমিমাংসিত অবস্থায় ডিজির প্রতিনিধি চলে যান। কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিস আলী বলেন, মোক্তার হোসেন প্রথম স্থান অধিকার করলেও নিয়োগ বোর্ড কাউকে নিয়োগের জন্য সুপারিশ করেননি। সভাপতি বিরোধীতা করার কারণে ডিজির প্রতিনিধি নিজেদের মধ্যে আপোষ করে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বলেছেন। কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ শাহবাজ আলী বলেন, নিয়োগ পরীক্ষায় মোক্তার হোসেন প্রথম স্থান অধিকার করেছে এটা সত্য। তবে ডিজির প্রতিনিধির যোগসাজশে সে প্রথম স্থান অধিকার করেছে। নিয়োগ পরীক্ষায় অনেক অনিয়ম করেছেন ডিজির প্রতিনিধি। এজন্য নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করতে তিনি বাধ্য হয়েছেন। তবে তার মনোনীত প্রার্থী তৈয়বুর রহমানকে নিয়োগে সুপারিশের বিষয় তিনি অস্বীকার করেন। এবিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ জানান, নিয়োগ পরীক্ষায় মোক্তার হোসেন প্রথম স্থান অধিকার করেছেন। তবে ম্যানেজিং কমিটির সভাপতির অনিহার কারণে নিয়োগ স্থগিত রয়েছে বলে জানান তিনি। ডিজির প্রতিনিধি ও মাদ্রাসা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিদর্শক ফেরদৌসী আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার কমিটির মধ্যে নিয়োগ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় কাউকে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। অপর এক প্রশ্নের জবাব না দিয়ে ব্যস্ততা দেখিয়ে তিনি ফোন কেটে দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ৩ আসনে ডা. রুহুল হকের বিজয় শুধু সময়ের ব্যাপার
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting