দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৩
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২৩
মার্চ ১৭, ২০২৩ ০ কমেন্ট 370 ভিউস

কালিগঞ্জ ব্যুরো:

গোপালগঞ্জের টুংগীপাড়ায় নিভৃত পল্লীতে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান মহানায়কের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন উপলক্ষে সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবস টি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন স্কুল, কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসম‚হ পৃথক পৃথক ভাবে কর্মসূচি গ্রহণ করেন। দিবস টি পালন উপলক্ষে সকাল ৭টায় সকল সরকারি বেসরকারি অফিস, আদালত, সরকারি বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, দলীয় কার্যালয় হাট বাজারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মরালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ওই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী থানা অফিসার্স ইনচার্জ মামুন রহমান, থানা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সুধী ও সাংবাদিকবৃন্দ। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ এর সভা কক্ষে কেক কেটে জাতির জনকের জন্মবার্ষিকী পালন করা হয়। ওই সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে আলোচনা সভায় জাতির জনকের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার ও মথুরেস পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন প্রমুখ।

এ ছাড়াও কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি কলেজ রোকেয়া মনসুর মহিলা কলেজ, সদর প্রাথমিক বিদ্যালয়, এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষার্থীরা একে একে বঙ্গবন্ধু মুরালে পুষ্প অর্পণ করেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সী নেতৃত্বে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সমূহ এর নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে ফিল্মি স্টাইলে অন্যের জমির ঘেরাকাটা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting