দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২৮
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধে শিক্ষক দম্পতিকে পিটিয়ে জখম

কর্তৃক kobirubel.satnadee জুন ১২, ২০২১
জুন ১২, ২০২১ ০ কমেন্ট 349 ভিউস

হাফিজুর রহমান: কালিগঞ্জে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধ ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন ঘোষ (৬৮) এবং তার স্ত্রী জোৎস্না রানী ঘোষকে (৫৫) প্রতিপক্ষের সন্ত্রাসীরা মধ্যযুগীয় কায়দায় লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী প্রবীণ শিক্ষক বাদী হয়ে শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। গুরুত্বর আহত শিক্ষক মনোরঞ্জন ঘোষ ও তার স্ত্রী জোৎস্না রানী ঘোষকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে ঐ রাতেই কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

থানায় অভিযোগের সুত্র এবং ভুক্তভোগী মনোরঞ্জন ঘোষ এবং কৃষ্ণনগর গ্রামের সুশান্ত, সুমন, অনন্ত, ইসমাইল, নুরুল হক সহ একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান, কৃষ্ণনগর গ্রামর মৃত লক্ষীপদ ঘোষের পুত্র কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মনোরঞ্জন ঘোষের সঙ্গে একই গ্রামের আনছার আলী গাজীর পুত্র মোবারেক গাজী গং এর সঙ্গে জমির সীমানা ও পাওনা ২০ হাজার টাকা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে শিক্ষক মনোরঞ্জন ঘোষ তার পাওনা ২০ হাজার টাকা মোবারকের নিকট চাইতে গেলে তাকে বাড়ী থেকে তাড়িয়ে জীবন নাশের হুমকি দেয়। ঐদিন সন্ধ্যায় শিক্ষক মনোরঞ্জন ঘোষ তার জমিতে ঘেরা দিতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে মোবারকের নেতৃত্বে তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে লোহার রড, বাঁশ দিয়ে শিক্ষক মনোরঞ্জনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঐসময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে জখম করে। পরে তাদের ডাক-চিৎকারে গ্রামবাসী খবর পেয়ে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। অভিযোগের তদন্ত কর্মকর্তা থানার সহকারী উপ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-২
পরবর্তী পোস্ট
মৃগিডাঙ্গায় ফতোয়া দিয়ে মধ্যযুগীয় বর্বরতা, অপমানে গৃহবধূর আত্মহত্যা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting