দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৫৩
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে আ’লীগের দুঃসময়ের ৮০ নেতা-কর্মীকে সম্মাননা প্রদান

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৩, ২০১৯
নভেম্বর ৩, ২০১৯ ০ কমেন্ট 407 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ৭৫ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম ব্যতিক্রমধর্মী আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জে পালিত হলো জেল হত্যা দিবস।

দিবসটি উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা ও ৩ নভেম্বর জেলখানায় নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যার পর আওয়ামী লীগের দুঃসময়ে যারা নিবেদিত প্রাণ কর্মী হিসেবে অদ্যাবধি দলের জন্য অসামান্য অবদান রেখেছেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার উত্তরসূরি হিসেবে এমন ৮০জন নেতা-কর্মীকে (জীবিত ও মরণোত্তর) সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) কালিগঞ্জের বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি-চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভার শুরুতে বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে পরপরই কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী দলের দুঃসময়ের কান্ডারী ৮০ রাজনীতিকের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

সম্মাননাপ্রাপ্ত আওয়ামী লীগের দুঃসময়ের এই কান্ডারীরা হলেন, জেহের আলী, ডা. হযরত আলী, গাজী সাইদুর রহমান, ফেরাজতুল্ল্যাহ বিশ^াস, অ্যাডভোকেট মোবারক আলী, তারাপদ বোস, জিনতুল্লাহ মহাজন, ডা. সুরত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান, শেখ নাসির উদ্দিন, শেখ আকবার আলী, খান আছাদুর রহমান, আব্দুল বারেক, শেখ আব্দুস সোবহান, গাজী আনিছুর রহমান, চঞ্চল কুমার মন্ডল, জিতেন্দ্রনাথ বর, দুর্গাপদ মন্ডল, ফেরাজতুল্লাহ গাজী, শামসুর রহমান, কাজী রফিকুজ্জামান, নরিম আলী মাস্টার, জিএম মহাতাপ উদ্দিন, আক্কাস আলী, এম আহমদ আলী, জিএম আব্দুল হামিদ, সরদার মতিয়ার রহমান, মোহাম্মদ আলী, বরকত আলী, শামসুর রহমান, ওয়াজেদ আলী গাজী, মনতেজ আলী, কাশেদ আলী, ইউনুস আলী, ফজলুর রহমান, গাজী আজিজুর রহমান, অ্যাডভোকেট রফিকুল এলাহী বিশ^াস, শেখ সমসের আলী, মাস্টার মোহর আলী, নন্দ দুলাল দত্ত, সমীর কুমার দাস, দিনেশ কুমার দাস, পরেশ চন্দ্র দাস, বাহার আলী মাস্টার, এসএম সদর উদ্দিন, কাজী আব্দুর রহিম, রুপচাদ সরদার, কাজী আবু বক্কর, শেখ আব্দুস সাত্তার, মহাতাব উদ্দিন, সুভাষ চক্রবর্তী, শহীদ ছকিম্মদিন, শামসুদ্দিন আহমেদ, জিন্নাত আলী, আনোয়ার হোসেন, অধ্যাপক মইনুদ্দিন আহমেদ, অসীম ভঞ্জ চৌধুরী, জহুর আলী, আব্দুল কুদ্দুস সানা, অজিয়ার রহমান, প্রশান্ত কুমার সরকার, শেখ ওবায়দুর রহমান, সহিল উদ্দিন সরদার, জিএম আক্কাস আলী, বক্স সরদার, শেখ মোজাহার হোসেন কান্টু, ছমেদ আলী মাস্টার, বিনয় কুমার মন্ডল, শেখ নওশের আলী, গোলাম মোস্তফা, জিএম আনছার উদ্দিন, মাস্টার ইমান আলী, চন্ডিচরম মন্ডল, মো. মোস্তলেম আলী, ডা. মোসলেম আলী ও আলাউদ্দিন খোকন।

অনুষ্ঠানে ৭৫ এর পট পরিবর্তনের পর বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে রাজপথে নামা ডা. হযরত আলীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।

সম্মাননা ক্রেস্ট গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক গাজী আজিজুর রহমান বলেন, সারাজীবন রাজনীতি করে শেষ জীবনে এসে এমন সম্মান পাওয়া ভাগ্যের ব্যাপার। সারাদেশে এমন আয়োজন কখনও হয়েছে শুনিনি।

এদিকে, অনুষ্ঠানে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান আছাদুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য নরীম আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডি.এম সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সারকার, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছহিলউদ্দিন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার সামসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-২
পরবর্তী পোস্ট
তালার ইউএনও খালের নেট পাটা অপসারনে গিয়ে লাঞ্চিত

রিলেটেড পোস্ট

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও...

এপ্রিল ২৫, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting