দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:২৬
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের ভাড়াশিমলার রমজান বাহিনীর বিরুদ্ধে ঘের মালিকের সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১২, ২০২১
ফেব্রুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 314 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলায় রমজান বাহিনী কর্তৃক দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা এবং মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের হাজী শেখ আব্দুল করিমের ছেলে শেখ মুনজুরুল ইসলাম এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১০ বছর আগে কালিগঞ্জের কামদেবপুর মৌজায় ৯ একর ৭২ শতক সম্পত্তির মূল মালিকের ওয়ারেশগণের কাছ থেকে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। নিয়মিত হারির টাকা পরিশোধের শর্তে উক্ত সম্পত্তি একই গ্রামের মৃত. দোস্ত মোহাম্মাদের ছেলে আব্দুর রশিদের কাছে ইজারা দেই। কিন্তু একই এলাকার পরসম্পদ লোভী মৃত. মোতালেব আলীর ছেলে রমজান বাহিনী প্রায় রাতে রশিদের ঘেরের বাসায় আগুন দেয়া, জোরপূর্বক মাছ ধরে নেয়াসহ বিভিন্নভাবে অত্যাচার করে আসছিল। একপর্যায়ে রশিদকে তাড়িয়ে দিয়ে রমজান তার সহযোগি মৃত নকুল চন্দ্রসাহার ছেলে লহ্মীকান্ত সাহা কে ওই ঘেরে বসায়। সে আমাকে কোন হারির টাকা না দেওয়ায় প্রায় দুইবছর পর গত দুই মাস আগে শান্তিপূর্ণভাবে আমার সম্পত্তিতে দখল বুঝে নেই।

শেখ মুনজুরুল ইসলাম বলেন, আমার সম্পত্তি থেকে দখলচ্যুত হয়ে রমজান বাহিনীর ক্যাডাররা প্রশাসনের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে ওই জমি পুনরায় দখলের চক্রান্ত করতে থাকে। এরই জের ধরে গত ৯ ফেব্রুয়ারি ৫০/৬০ জনের সশস্ত্র বাহিনী আমার ঘেরের বাসায় ঢুকে বাসা ভাংচুর এবং লুটপাট করে দখলের চেষ্টা করে। এসময় তারা লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাট করে নিয়ে যায়। এছাড়া আমার ঘেরের পাহারাদার আব্দুস সাত্তার গাজী আদালত থেকে জামিন নিয়ে থানায় রিকল জমা দেওয়ার পরও তাকে আরো একটি মিথ্যে মামলায় আটক করে কারাগারে পাঠায়।  শুধু তাই নয় কেউ যাতে আমার ঘের পাহারা না দেয় সেজন্য অন্যান্য পাহারাদেরকেও রাতে তাড়িয়ে বেড়াচ্ছে পুলিশ।

তিনি আরো বলেন, বর্তমানে থানা পুলিশ পরোক্ষভাবে রমজান বাহিনীকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এছাড়া ঘেরে গেলে মারপিট, খুন জখমের পাশপাশি মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করা হবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে রমজান ও তার বাহিনীর লোকজন। রমজান বাহিনীর অত্যাচারে আমার ঘেরের পাহারাদারা ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। তিনি ওই রমজান বাহিনীর কবল থেকে তার ভোগদখলীয় সম্পত্তি রক্ষা এবং মিথ্যে মামলার দায় হতে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী  হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে খাদ্যে চেতনানাশক মিশিয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা লুট
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

সাতক্ষীরায় মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ফ্রি...

মে ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting