দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৯
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

কাদাকাটিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৬, ২০২১
ডিসেম্বর ২৬, ২০২১ ০ কমেন্ট 407 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আগামী ৫ জানুয়ারী’২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলার কাদাকাটিতে জনসাধারনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। শনিবার বিকালে তিনি উপজেলার বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষার্থে ডিউটি তদারকি কারার এক পর্যায়ে কাদাকাটি হাজীরহাট বাজারে উপস্থিত হন। এরপর তিনি সেখানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা ও ভোট কেন্দ্রিক এলাকার পরিবেশ যাতে ভালো থাকে সে বিষয়ে স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে জনসাধারনের উদ্দ্যেশে তিনি বলেন, আমরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী। আপনাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা জানেন আপনাদের জন্য থানার দরজা সব সময় খোলা থাকে। যে কোন সমস্যায় আপনারা সরাসরি আমার কাছে যাবেন অথবা আমাকে ফোন করবেন। আশাশুনি থানা পুলিশ সব সময় আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাবে। আপনাদের থানায় জিডি, অভিযোগ, মামলা, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি সেবা নিতে কোন টাকা লাগবে না। অভিভাভকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার ছেলে মেয়েকে সু-শিক্ষা প্রদান করুন। রাতে তারা বাড়ির বাইরে কোথায় থাকে, কোন সঙ্গ এর সাথে সময় কাটায় খেয়াল রাখুন। আপনি ছোট থেকে আপনার সন্তানকে যেভাবে গড়ে তুলবেন, আপনারা সন্তান ভবিষ্যতে সেরকমই হবে।  তিনি ইউপি নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের উদ্দ্যেশে বলেন, নির্বাচন নিয়ে আপনারা কেউ কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আপনারা বিশৃঙ্খলা করলে তার উপর ভর করে রাষ্ট্র বিরোধী অপশক্তিরা মাথা চাড়া দিয়ে এলাকাকে অশান্ত করে তুলতে পারে। এলাকার শান্ত পরিবেশকে যারা অশান্ত করে তুলবে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি সকলকে নির্বাচনী আচারণ বিধি পালন করার মাধ্যমে এলাকার পরিবেশ শান্ত রেখে যার যার নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর আহবান জানান। মতবিনিময়কালে এসআই পূর্ণনন্দ হরি, কাদাকাটি ইউপি নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মফিজুল হক মোড়ল, অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, মশিউর রহমান (টম), আওছাফুর রহমান ডাবলুসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাবে গ্লোবাল টিভির পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান
পরবর্তী পোস্ট
আশাশুনির শ্রীউলায় নৌকা প্রতীকের অফিস উদ্বোধন

রিলেটেড পোস্ট

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting