দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৮
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কাক-কোকিল দেখতে এক, সুর কিন্তু আলাদা: বিএনপিকে ইঙ্গিত কাদেরের

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 349 ভিউস

জাতীয় ডেস্ক:

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে অপশক্তির বিষবৃক্ষ ও বিষফোঁড়া হচ্ছে বিএনপি। বাংলার মাটিতে এদের রুখতে হবে, প্রতিরোধ করতে হবে। এদের চিনতে হবে। কাক ও কোকিল দেখতে একই রকম হলেও সুর কিন্তু আলাদা। কাককে চিনতে হবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভাষা আন্দোলনের নেতৃত্ব নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভাষা আন্দোলন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এসেছে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি।

তিনি বলেন, মাতৃভাষা ও শহীদ মিনারকে অপমানকারী বিএনপির কাছে দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষ নিরাপদ নয়। বিএনপির আমলে শহীদ মিনারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ক্ষুর দিয়ে জখম করা হয়েছিল। ১৪ ইঞ্চি গর্ত হয়েছিল। শহীদ মিনারকে রক্তাক্ত করেছিল কারা? সাভারে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ নেতাকর্মীদের পিটিয়েছিল বিএনপি। আওয়ামী লীগের পার্টি অফিসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অন্ধকারে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছিল বিএনপি। ঈশ্বরদীতে গোলাগুলি করা হয়েছিল। শেখ হাসিনা যেখানেই গেছেন সেখানেই বাধা দেওয়া হয়েছিল।

শেখ হাসিনার নেতৃত্বে প্রতিরোধ শক্তিতে বলীয়ান হয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে পরাজিত ও প্রতিহত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শহীদ মিনারকে রক্তাক্ত করেছে বিএনপি। তারা একুশ ও একাত্তরের চেতনাবিরোধী। এরা জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসের পৃষ্ঠপোষক।

শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাদেকা হালিম, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, ঢাকা উত্তরের সভাপতি বজলুর রহমান ও ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বক্তব্য রাখেন। কবিতা আবৃত্তি করেন কবি তারিক সুজাত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মন্দা থেকে দেশকে বাঁচাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে হবে -রাষ্ট্রপতি
পরবর্তী পোস্ট
শহীদ মিনারে বিএনপির ওপর হামলা সরকারের নির্লজ্জ বহিঃপ্রকাশ: ফখরুল

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting