দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:১২
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কলেজছাত্রকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২১, ২০২৩
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় শাকিবুল হক সজিব নামে এক কলেজছাত্রের পকেটে মাদক পুরে দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার পাগলার নিশ্চিন্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সোর্স পেচা রনি পাগলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি নিশ্চিন্তাপুর এলাকায় কমিউনিটি সেন্টার ব্যবসায়ী শাহজাহানের ছেলে কলেজছাত্র সজিবের পকেটে মাদক দিয়ে টানা-হেঁচড়া করতে থাকেন। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকের লোক আসেন। তখন পেচা রনি ওই মাইক্রোবাসে সজিবকে ওঠানোর চেষ্টা করেন। সজিব চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে মাইক্রোবাসটি আটকে সজিবকে গাড়িতে তোলার কারণ জানতে চান। তখন মাইক্রোবাসে চড়ে আসা সাদা পোশাকধারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।

এ সময় পুলিশের গাড়িতে সজিবকে কেন ওঠানো হলো–এলাকাবাসীর এই প্রশ্ন নিয়ে ডিবি পুলিশের সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী গাড়িটির চারপাশের জানালার কাচ ভাঙচুর করে তাদের মারধর করতে থাকেন। খবর পেয়ে থানা পুলিশ ও অতিরিক্ত ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শাহজাহান ও তার ছেলে সজিবকে আটক করা হয়।

আটক শাহজাহানের স্ত্রী ফিরোজা বেগম জানান, সজিব স্থানীয় হাজি মিছির আলী কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বেশ কিছুদিন আগে পেচা রনির আত্মীয়স্বজনের সঙ্গে ফুটবল খেলা নিয়ে সজিবের দ্বন্দ্ব হয়। সেই বিরোধের জেরে রনি সজিবের পকেটে মাদক ঢুকিয়ে অভিযুক্ত করেন। এ সময় এলাকাবাসী রনিকে আটক করার চেষ্টা করেন। তখন তার সঙ্গে ডিবি পুলিশ ছিল বিষয়টি এলাকাবাসী জানতেন না।

ডিবি পুলিশের ওসি মামুন উর রশিদ বলেন, ‘উপপরিদর্শক আতিক মাদকবিরোধী অভিযানে গেলে কিছু মাদক কারবারি তাদের মারধরসহ গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে কয়েকজনকে মাদকসহ আটক করি।’

কলেজছাত্রের পকেটে মাদক দিয়ে আটকের বিষয়ে প্রশ্ন করলে ওসি মামুন উর রশিদ বলেন, ‘যাকে আটক করা হয়েছে সে কোনো কলেজছাত্র নয়। পুলিশকে বিভ্রান্ত করতে অপপ্রচার করা হয়েছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতিসংঘের দাফতরিক ভাষা : ‘বাংলা হলে বছরে ৮শ কোটি টাকা ব্যয় হবে’
পরবর্তী পোস্ট
শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে রাজনীতির শিকার বিএনপি: খন্দকার মোশাররফ

রিলেটেড পোস্ট

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting