দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বুলবুল মেয়র নির্বাচিত

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৩১, ২০২১
জানুয়ারি ৩১, ২০২১ ০ কমেন্ট 338 ভিউস

কলারোয়া প্রতিবেদক: বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কলারোয়া পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পৌরসভার ৯ টি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মাস্টার মনিরুজ্জামান বুলবুল ১৩ হাজার ২শ’ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের নার্গিস সুলতানা পান ১ হাজার ৩শ’ ভোট। যদিও শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ শরীফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র প্রার্র্থী জগ প্রতীকের নার্গিস সুলতানা। এর আগে গত ১৮ জানুয়ারি নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী ও ২ বারের সাবেক মেয়র বিএনপি নেতা আকতারুল ইসলাম ও ২৯ জানুয়ারি মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এদিকে সংরক্ষিত নারী ১ নং আসনে (১,২,৩ নং ওয়ার্ড) বিজয়ী হয়েছেন মিসেস ফারহানা হোসেন (টেলিফোন), ২ নং আসনে (৪,৫,৬ নং ওয়ার্ড) সন্ধ্যা রানী বর্মন (জবা ফুল), ও ৩ নং আসনে (৭,৮,৯ নং ওয়ার্ড) দিথী খাতুন(আংটি)। সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে বিজয়ীরা হলেন: ১ নং ওয়ার্ড: জিএম শফিউল আলম (ডালিম), ২নং ওয়ার্ড: মো.আসাদুজ্জামান তুহিন (পাঞ্জাবি), ৩নং ওয়ার্ড: মো.রফিকুল ইসলাম (উটপাখি), ৪নং ওয়ার্ড: মো.মেজবাহ উদ্দীন (টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ড: শেখ জামিল হোসেন (উটপাখি), ৬নং ওয়ার্ড: মো.আলফাজউদ্দীন (উটপাখি), ৭নং ওয়ার্ড: জাহাঙ্গীর হোসেন (ডালিম), ৮নং ওয়ার্ড: শেখ ইমাদুল ইসলাম (পানির বোতল), ৯নং ওয়ার্ড: মো.আকিমুদ্দীন দফাদার (ডালিম)। সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১,২৮০ জন। এর মধ্যে পুরুষ ১০,২৮৪ ও নারী ভোটার ১০,৯৯৬ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা আওয়ামী লীগের সাথে সমমনা রাজনৈতিক দলের মত বিনিময়
পরবর্তী পোস্ট
মনিরামপুর পৌরসভায় দ্বিতীয় বারের মত মেয়র হলেন কাজী মাহামুদুল হাসান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting