দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় সহকারী কমিশনার পরিচয়দানকারী হ্যাকার অমিত গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩০, ২০২১
জুলাই ৩০, ২০২১ ০ কমেন্ট 364 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় সহকারী কমিশনার ভূমি পরিচয় দানকারী হ্যাকার অমিত কুমার ঘোষ (৩৫) নামে এক যুবক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে। সে উপজেলার বামনখালি গ্রামের সমরেশ কুমার ঘোষের ছেলে। বৃহস্পতিবার বিকালে তাকে থানা পুলিশ কলারোয়া বাজার থেকে গ্রেফতার করেন। মামলার বিবরণে ও মামলার বাদী উপজেলা ভূমি অফিসের ক্রেডিট, চেকিং-কাম-সায়রাত সহকারী প্রণব কুমার সরকার জানান- তিনি দপ্তরিক দায়িত্বের অংশ হিসাবে নামজারী মামলার কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি)কে সহায়তা করে থাকেন। প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন গত ৮জুলাই অপরাহ্নে অফিসের দায়িত্ব হস্তান্তর করে জেলা প্রশাসক সাতক্ষীরার কার্যালয়ে ভূমি হুকুম দখল কর্মকর্তা হিসাবে যোগদান করেন। এরমধ্যে প্রতারক ও হ্যাকার অমিত কুমার ঘোষ গত ২৭ জুলাই ই-নামজারী সাপোর্ট সেন্টার হতে মোবাইল ফোনের মাধ্যমে প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের আইডি ব্যবহার করে নামজারী কেস নম্বর উল্লেখ করে অত্র অফিসকে অবহিত করেন। পরে মামলার বাদী ই-নামজারী কেস রেজিস্টার পরীক্ষা করে দেখেন যে, কলারোয়া উপজেলা ভূমি অফিসের ই-মিউটেশন ওয়েব সাইট হ্যাকিং করে প্রতারক অমিত কুমার ঘোষ ৯জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত নামজারীর বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে। ই-মিউটেশন সাপোর্ট সেন্টার থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানা যায়- অমিত কুমার ঘোষ পিতা সমরেশ ঘোষের নামীয় ২৭৬/২৭৭ নং নামজারী কেস ২টি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কানুন গো জামাল উদ্দীন ও মামলার বাদী উপজেলা ভূমি অফিসের ক্রেডিট, চেকিং-কাম-সায়রাত সহকারী প্রণব কুমার সরকারের আইডি হ্যাকিং করে বামনখালি মৌজায় ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি রেকর্ড সংশোধন করে। এমনকি নামজারী খতিয়ানে ভুয়া ডিসিআর নম্বর ব্যবহার করে সরকারি সম্পদ আত্মসাৎ করার চক্রান্ত করে। এছাড়া ওই প্রতারক অমিত কুমার ঘোষ সরকারি মেইল হ্যাক করে নিজেকে সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে ঢাকায় যোগাযোগ করে। এমনকি সে তার ব্যক্তিগত ০১৯৭৫২২৮৪৪৪ নং মোবাইল নম্বর  দিয়ে ই-মিউটেশন সাপোর্ট সেন্টার ঢাকায় কথা বলে । তার কথাপোকথনের রেকর্ডিং উল্লেখ করে গত ২৮জুলাই হ্যাকার অমিত কুমার ঘোষকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা নং-৩৭(৭)২১ দায়ের করেন উপজেলা ভূমি অফিসের ক্রেডিট, চেকিং-কাম-সায়রাত সহকারী প্রণব কুমার সরকার। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান- সরকারি ভূমি অফিসের ই-মিউটেশন ওয়েব সাইট হ্যাক করে নামজারী কেসে সরকারি সম্পত্তি রেকর্ড করে ১৯৬০ সালের পেনাল কোডের ৪৬৫, ৪৬৬, ৪৬৭ ও ৪৭১ এবং ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২২, ২৩ ও ৩৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধে অমিত কুমার ঘোষের নামে একটি মামলা হওয়ায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
পরবর্তী পোস্ট
জেলা প্রশাসকের নির্দেশে কালভার্টের মুখ খুলে দিল ক্ষতিগ্রস্ত কৃষক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting