দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৪
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ার ১০টি ইউপিতে কে, কতো ভোট পেয়ে নির্বাচিত হলেন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২১, ২০২১
সেপ্টেম্বর ২১, ২০২১ ০ কমেন্ট 308 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ার হেলাতলা ইউনিয়নে ইভিএমের মাধ্যমে এবং ৯টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চারটি ইউনিয়নে নৌকা ও ছয়টিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ৷

নির্বাচন অফিস স‚ত্রে জানা যায়, ১ নম্বর জয়নগর ইউনিয়নে অটোরিকশা প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশাখা তপন সাহা ২ হাজার ৭০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জয়দেব কুমার সাহা পেয়েছেন ২ হাজার ২৬৭ ভোট। বিএনপির নেতা ছিদ্দিকুর রহমান (চশমা প্রতীক) ১ হাজার ৮৭৬, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু পেয়েছেন ১ হাজার ৭১৩ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ পেয়েছেন ৪৪১ ভোট।

২ নম্বর জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মাহফুজুর রহমান নিশান ৫ হাজার ৬৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন পেয়েছেন ৩ হাজার ৫০৩ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১৭ ভোট।

৩ নম্বর কয়লা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ সোহেল রানা ২ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার আসাদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৬৭ ভোট। বিএনপি সমর্থিত আনারস প্রতীকের মোঃ রফিক মোল্লা পেয়েছেন ৫৬০ ভোট। কিন্তু তিনি নির্বাচনের দিন সকাল সাড়ে ৮টার দিকে নিজের ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কালাম ৪ হাজার ২৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৫৮ ভোট।

৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কেঁড়াগাছিতে ভোট কারচুপির অভিযোগে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। তবে এ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী সাবেক ও বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ৪ হাজার ৬৯৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মারুফ হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৫৯ ভোট। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইন পেয়েছেন ৩ হাজার ২৮৪ ভোট।

৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল ৭ হাজার ৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৭৯ ভোট। আনারস প্রতীকের বিএনপির স্বতন্ত্র প্রার্থী আকবর আলী বুলবুল পেয়েছেন ১৬০ ও আওয়ামী লীগের বিদ্রোহী চশমা প্রতীকের আলমগীর আজাদ পেয়েছেন ৮৮ ভোট।

৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী ডালিম হোসেন ৬ হাজার ৮৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ৪ হাজার ৫৯১ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেম্বার আব্দুল লতিফ মিঠু মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন।

৮ নম্বর দেয়াড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে ৩ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম হোসেন নির্বাচনে অংশ নিয়ে মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৭১ ভোট। অপরদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী চশমা প্রতীকের আব্দুল মান্নান পেয়েছেন ৩ হাজার ২৯১ ভোট, আনারস প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী মিনাজ উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩২০ ভোট, টেলিফোন প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ৫৮ ভোট ও টেবিল ফ্যান প্রতীকের নাজমা পারভীন পেয়েছেন ৩৭ ভোট।

ইভিএমে অনুষ্ঠিত ৯ নম্বর হেলাতলা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ৬ হাজার ৪৮০ ভোট পেয়ে চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে জামায়াত ইসলামের স্বতন্ত্র প্রার্থী আবু তালেব সরদার ৪ হাজার ৯৩৯ ভোট পেয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সরদার আনসার আলী ১ হাজার ১৮৭ ভোট পেয়েছেন ও আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মাজেদ বিশ্বাস আনারস প্রতীকে ৮৩ ভোট ও জামায়াতের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন ঘোড়া প্রতীকের ৪৫ ভোট পেয়েছেন। ওই ইউনিয়নের মোট ভোটার ১৬ হাজার ৮৯৩ জন। তাঁদের মধ্যে পুরুষ রয়েছেন ৮ হাজার ৩৮৭ জন ও নারী ৮ হাজার ৫০৬ জন।

১০ নম্বর যুগিখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক চেয়ারম্যান রবিউল হাসান ৭ হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওজিহার রহমান চশমা প্রতীকে পেয়েছেন ৫৬৩ ভোট। আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী এরশাদ আলী আনারস প্রতীকের পেয়েছেন ২১৬ ভোট।

সেখানে বিদ্রোহী প্রার্থীদের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে না আসতে বাধ্য করার অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী ও সমর্থকদের উপরে হামলা, আহত প্রায় ৩০
পরবর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় হাইকোর্টের নির্দেশে তালা খুলে দিলো পুলিশ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting