দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৮
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ার অসহায় জাহানারার পাশে দাড়ালো প্রিমিয়ার ছাত্রসংঘ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২০, ২০১৯
অক্টোবর ২০, ২০১৯ ০ কমেন্ট 409 ভিউস
কামরুল  হাসান, কলারোয়াঃ কলারোয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন “প্রিমিয়ার ছাত্রসংঘ” অসহায় জাহানারা বেগমের পিত্তথলির পাথর অপসারণের ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করলো। কলারোয়া পৌরসভার গোপিনাথপুর উত্তরপাড়ার দরিদ্র অসহায় বিধবা জাহানারা বেগম দুর্বিষহ পেটের যন্ত্রণা নিয়ে সাহায্যের আবেদন জানান সমাজের বিত্তবানদের কাছে। আর সে খবর প্রিমিয়ার ছাত্রসংঘ’র প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টু ও প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভিকে জানালে সংগঠনের পক্ষ থেকে ওই মায়ের অপারেশনের দায়িত্ব নেয়ার কথা জানান। যে কথা সেই কাজ সাথে সাথে সংগঠনের পক্ষ থেকে কলারোয়া মডার্ণ ক্লিনিকের পরিচালক ডাঃ আনোয়ারুজ্জামানের পরামর্শে গত ১৮ অক্টোবর রাতে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মেহেরউল্লাহ ও অ্যানেস্থিসিয়া ডাঃ ইস্কান্দার এর মাধ্যমে অপারেশন করিয়ে সফল ভাবে পিত্তথলির পাথর অপসারণ করা হয়। অপারেশনের ব্যয়ভার সংগঠনের পক্ষ থেকে রবিবার জাহানারা বেগমের হাতে তুলে দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় ক্লিনিকে উপস্থিত হয়ে অসহায় জাহানারা বেগমের হাতে প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টু, সংগঠনের সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভি ও সহ.সম্পাদক মোস্তাফিজুর রহমানের দেয়া নগদ অর্থ তুলে দেন সংগঠনের উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা ডাঃ আমানুল্লাহ আমান, সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শুভ। এসময় উপস্থিত ছিলেন ডাঃ আনোয়ারুজ্জামান, সহযোগী লিয়াকত আলী, রোগীর প্রতিবেশি সেলিনা খাতুন প্রমুখ। এদিকে, প্রিমিয়ার ছাত্রসংঘ তার পাশে দাড়ানোয় জাহানারা বেগম  সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিংড়ীতে পিএসসির মডেল টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সহকারি শিক্ষা কর্মকর্তা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে খাদ্য বান্ধব র্কমসূচির ডিলারশীপ নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting