দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৪
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ার খোরদো-দেয়াড়া দমদম ও গয়ড়া বাজার সড়ক সম্প্রসারণ মেরামতে সীমাহীন দুর্নীতির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৭, ২০২৩
নভেম্বর ২৭, ২০২৩ ০ কমেন্ট 405 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার দমদম থেকে গয়ড়া বাজার পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়ক ও খোরদো থেকে দেয়াড়া ৬ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও মেরামত কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। জিওবি মেইনটেনেন্সের আওতায় গ্রামীণ সড়ক ও কালভার্ট নির্মাণ প্রকল্পে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। সুত্র জানায়, রাস্তা মেরামত ও সম্প্রসারণে দমদম থেকে সোনাবাড়িয়া পর্যন্ত সড়কের কার্যাদেশ পেয়েছে কলারোয়ার ঠিকাদার রফিকুল ইসলাম এবং সোনাবাড়িয়া মোড় থেকে গয়ড়া বাজার এবং খোরদো থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়কের কার্যাদেশ পেয়েছে খুলনার ঠিকাদার সোহেলের প্রতিষ্ঠান এস আর এন্টারপ্রাইজ। সম্প্রসারণ কাজে রাস্তার উভয় পাশে তিন ফুট করে প্রশস্ত এবং ২২ ইঞ্চি গভীর বেড তৈরির কথা। আব্দুল লতিফ নামের এক পথচারী বলেন, খোরদো- দেয়াড়ার রাস্তার সম্প্রসারিত অংশে রোলার ছাড়াই যে ভাবে কার্পেটিং শেষ করেছে বর্ষা মৌসুম পার হবে কিনা সন্দেহ। রামকৃষ্ণপুরের হবিবর, ভাদিয়ালীর কামরুল জানায়, রাস্তা সম্প্রসারণে বেশীর ভাগ স্থানে বেডের তলদেশ তিন ফুটের কম করা হয়েছে। বেডের তলদেশ সমতল এবং রোলার করা হয়নি। বেডের তলদেশে পড়ে থাকা মাটির উপর বালি দেওয়া হয়েছে এবং বালিতে নামমাত্র খোয়া দিয়ে কোন পানি বা রোলার দেওয়া হয়নি। এরমধ্যে দমদম থেকে সোনাবাড়িয়া পর্যন্ত রাস্তার সম্প্রসারিত বেডে বালির উপরে খোয়া বালির মিশ্রণে সাব বেজ প্রস্তুত এবং তার উপর খোয়া ফেলে ম্যাকাডাম করা পর্যন্ত রোলার করা হয়নি। সম্প্রসারিত রাস্তার ম্যাকাডাম প্রস্তুত করার পরে মূল রাস্তার পুরানো কার্পেটিং তুলে রোলার করা হচ্ছে বলে দমদমের আলফাজ জানায়। সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন এবং শেখ আমানূল্যাহ কলেজের সহকারী অধ্যাপক সোহরাব হোসেন জানায়, রাস্তার এজিং এবং ম্যাকাডামে নিম্নমানের ইটের ব্যবহার করা হয়েছে। থ্রি-হুইলার, ইজিবাইক ও ভ্যান চলাচলে রাস্তায় ব্যবহৃত খোয়া ভেঙ্গে যাচ্ছে। সাব বেজ পর্যন্ত পানি এবং রোলার না দেওয়ায় রাস্তা কম্প্রাক্সশন যথাযত হয়নি। সোনাবাড়িয়া থেকে গয়ড়া বাজার পর্যন্ত রাস্তার দুইপাশ গর্ত করে প্রায় ৬ মাস ফেলে রাখার কারণে দূঘটনা নৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, সোনাবাড়িয়া থেকে গয়ড়া বাজার পর্যন্ত রাস্তার সম্প্রসারিত বেডে ফেলে রাখা বালিতে ঘাস গজিয়ে উঠেছে। এসংবাদ লেখা পর্যন্ত সোনাবাড়িয়া মোড় থেকে গয়ড়া বাজার রাস্তার বেডে দেওয়া বালিতে পানি বা রোলার করা হয়নি জানা গেছে। ঠিকাদার রফিকুল ইসলাম রাস্তার সম্প্রসারিত বেডে দেওয়া বালিতে রোলার না দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, সিডিউল মোতাবেক কাজ করা হচ্ছে। এব্যাপারে কলারোয়া উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর কলেন, ঠিকাদার অনেক বেশী প্রভাবশালী হওয়ার কারণে তাদের নিয়ন্ত্রণ করে সুষ্ঠভাবে কাজ সম্পন্ন করা দূরহ হয়ে পড়েছে। এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী বলেন, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা
পরবর্তী পোস্ট
সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন আসাদুজ্জামান বাবু

রিলেটেড পোস্ট

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting