দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫১
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় ভূয়া ওয়ারেশ দেখিয়ে সরকারী সম্পত্তি আত্মসাতের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২৩
মার্চ ১২, ২০২৩ ০ কমেন্ট 461 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

কলারোয়ায় এক ইউনিয়ন ভূমি সহকারীর সহায়তায় জালিয়াতি করে সরকারী সম্পত্তি আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে প্রেরিত অভিযোগ সুত্রে জানা যায়, সাবেক ১৫৭৬ দাগের ৮ শতক জমি ১৯৬২ রেকর্ডীয় মালিকের ওয়ারেশ বোয়ালিয়া গ্রামের সন্তোষ সরদার ১৫২৬/৭৫ নং দলিলে বোয়ালিয়া গ্রামের কেতাবদী গং এর কাছে বিক্রি করে ভারতে চলে যায়। দলিল গ্রহীতার অজ্ঞতায় এই সম্পত্তি ১৯৯০ এর জরিপে পরিত্যাক্ত সম্পত্তি ‘খ’ তালিকাভ‚ক্ত হয়। ‘খ’ তফসিলের সম্পত্তি সরকার অবমুক্ত ঘোষণা করলে পাচপোতার মৃঃ মোহর আলীর পুত্র নজরুল সোনাবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী নিরঞ্জন রায়ের সহায়তায় বোয়ালিয়া গ্রামের সন্তোষ সরকারের পুত্র রবিন সরকারকে ভূয়া ওয়ারেশ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে নামপত্তন করে নেয়। এই জমির নামপত্তন ও জমাখারিজের জন্য সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ে কেস নং ২৩৬২(রী-রর)/১৭-১৮ এ জালিয়াতি করে ভারত প্রবাসী রবিন সরদারের নামে আবেদন করা হয়। রবিন সরদারের নামে আবেদন হলেও জালিয়াতি করে কেস নং ২৩৬১(রী-রর)/১৭-১৮ ম‚লে রবিন সরকারের নামে খতিয়ান সরবরাহ দেওয়া হয়েছে। কিন্তু ভূমি অফিসের কেস রেজিষ্ট্রারে ২৩৬১(রী-রর)/১৭-১৮ নং কেসের প্রকৃত নামপত্তনকারী রামকৃষ্ণপুরের মৃঃ শওকাতের পুত্র শাহাবুদ্দীন বলে সুত্র জানায়।

জালিয়াতি করে প্রস্তুত খতিয়ানের খাজনা পরিশোধ করে রবিন সরকারের কাছ থেকে সেই জমি পাচপোতা গ্রামের নজরুলের স্ত্রী ইয়াসমিন নাহারের নামে দলিল নং ৩৫১৬/২০১৮ রেজিঃ করে নেওয়া হয়েছে। এছাড়া মামলা নং-২২২১(রী-র)/২০২২-২৩ রাজপুর গ্রামের মৃত শওকাত আলীর পুত্র আক্তারুল ইসলাম, শ্রীরামপুর গ্রামের আ:ওহাব সরদারের পুত্র জাকির হোসেনের নামজারি কেস নং ২২২১(রী-র)/২০২২-২৩ ও বিক্রমপুর গ্রামের হেদায়েতউল্লাহ গাজীর পুত্র আতিয়ার রহমানের নামপত্তন কেস নং-২২০৮(রী-র)/২০২২-২৩ জমির হিস্যা সঠিক দেখিয়েছেন কিন্তু মোট জমির পরিমাণ কম দিয়ে দীর্ঘ দিন হযরানী করছে বলে অভিযোগ রয়েছে এই তহশীলদারের বিরুদ্ধে।

ভূয়া ওয়ারেশের ব্যাপারে রবিন সরকার বলেন, পাচপোতা গ্রামের নজরুল তার কাছ থেকে কাগজে স্বাক্ষর করায়ে নেয় এবং পরে কিছু টাকা দিয়ে জমির দলিল করে নেয়। এ ব্যাপারে পাচপোতা গ্রামের নজরুল জালিয়াতির বিষয় অস্বীকার করে স্ত্রীর নামে এই জমি কেনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে জানার জন্য প্রায় ২ মাস চেষ্টা করে সোনাবাড়িয়ার তহশীলদার নিরঞ্জন রায় কোন তথ্য সরবরাহ করেনি। বরং এসব জানতে চাওয়ার কারণে খোড়া অজুহাত তুলে বচসা করে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা বলেন, অনেক আগের বিষয় তিনি জ্ঞাত নন। তবে এমন ঘটনা ঘটে থাকলে প্রকৃত মালিক আবেদন করলে সংশোধন করে দেওয়া হবে বলে জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় তুচ্ছ ঘটনায় মারপিটে বৃদ্ধের মৃত্যু, আটক-২
পরবর্তী পোস্ট
পাইকগাছায় তিন নদীর মোহনায় ভাংগন, যাতায়াত বন্ধ, আতংক ৪ ইউনিয়নের লাখ লাখ বাসিন্দার

রিলেটেড পোস্ট

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting