দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৮, ২০২৩
নভেম্বর ২৮, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

কলারোয়া ব্যুরো: সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী কলারোয়া উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত তালা- কলারোয়া আসনে নৌকা প্রতীক (দলীয় মনোনয়ন পত্র) প্রাপ্তির পর মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা থেকে কলারোয়ায় আগমনে দলীয় নেতা-কর্মীরা উৎসবমুখর পরিবেশে যশোর বিমানবন্দর থেকে ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। পরে সড়কযোগে কলারোয়া উপজেলার সীমানা ঘেঁষা কেরালকাতা ইউনিয়নের বেলতলা মোড়ে পৌঁছালে স্বপনকে অসংখ্য আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ভালবাসায় সিক্ত হয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সেখানে বাঁধভাঙ্গা সমর্থকদের উপস্থিতিতে পথসভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন। সমাবেশ শেষে তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে শায়িত পিতা ডাক্তার মরহুম আব্দুল করিম সরদারের কবর জিয়ারত করেন এবং নব্বই বছর বয়সের মাতা বার্ধক্যজনিত রোগে চিকিৎসারত খাদিজা খাতুনের কদমবুচি করে দোয়া প্রার্থনা করেন। পরে অসংখ্য গাড়ী বহরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান মুখরিত হয়ে মিছিল সহকারে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের উষ্ণ ভালবাসায় শুভেচ্ছা জানাতে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়। সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সব শেষে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সরকারি কার্যালয়ে উপস্থিত হয়ে কুশল বিনিময় ও একে অপরের প্রতি ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত জেলা কৃষকলীগের সভানেত্রী জেলা পরিষদ সদস্য মাহাফুজা সুলতানা রুবি, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ডা. রুহুল হক
পরবর্তী পোস্ট
পাঁকাপোল মোড়ে ইলেকট্রনিক’র দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting