দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪২
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত- ৬, থানায় অভিযোগ

কর্তৃক mirkhairul.news এপ্রিল ৫, ২০২৫
এপ্রিল ৫, ২০২৫ ০ কমেন্ট 340 ভিউস

 

নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরা কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায়- ৬ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ৬ জনের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে। আহত ব্যক্তিদের প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে রেফার করা হয়। আহত ৬ জনের মধ্যে ৪ জন সামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর ২ জন স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। গত ০২ এপ্রিল বুধবার সকাল আনুমানিক ৭ টার সময় কলারোয়া উপজেলার ৬ নং সোনাবাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রামকৃষ্ণপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে প্রকাশ, বিবাদীগন পুকুর খননের জন্য মাটি কর্তন করে ডাম্পার ও যানবাহন যোগে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। বাদীর বাবার বাড়ির গা-ঘেঁষে ডাম্পার ও যানবাহন যোগে মাটি নিয়ে যাওয়ার সময়কালে নিরাপত্তা হীনতার কারণে বিবাদী দ্বয়কে অন্য পথ ব্যবহার করে মাটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এতে ঘটে বিপত্তি? বিবাদীরা চরমভাবে ক্ষিপ্ততা পোষণ করে। এরই ধারাবাহিকতায় গত ০২-০৪-২৫ তারিখ সকাল আনুমানিক ০৭ টার সময় অভিযুক্ত (১) মোঃ নুরুল আমিন (২) জহির হোসেন (৩) মোঃ মন্টু (৪) মোঃ লাল্টু (৫) ফন্টু (৬) শুভ ও (৭) বিপুল একযোগে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর পিতা প্রয়াত খোদা বক্সের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় বাদী সহ বাদীর বোন আতরজান (৩৫), ভাইপো মুজাহিদ (১২), স্বামী মোঃ মেছের আলী (৭০) বোনপোর বউ আছিয়া (৩০) কে সন্ত্রাসী কায়দায় এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। ১ নং বিবাদীর ইন্ধনে ২ নং বিবাদী- বাদীর বোনপো আবু তাহের কে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে, ৩ নং বিবাদী – বাদীর ভাই বৌ মনিরা খাতুনকে শ্লীলতাহানি পূর্বক তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন যাহার বাজার মুল্য ৫০ হাজার টাকা কেড়ে নেয়। ৪ নং বিবাদী- বাদী নেকজান খাতুনের বোনজি রেনুকাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে দলাইয়া মুচড়াইয়া বুকের উপর উঠে শ্লীলতাহানি করে। একপর্যায় ভুক্তভোগীর গলায় থাকা ৫ আনা ওজনের স্বর্ণের চেইন বাজার মুল্য ৪০ হাজার টাকা কেড়ে নেয়। অপর একজনের কাছ থেকে কে বা কাহারা ১ টি মোবাইল কেড়ে নেয় যাহার আনুমানিক মুল্য ১৯ হাজার টাকা। এদিকে বাদী সহ আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কালে বিবাদীরা খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী বাদী নেকজান খাতুন বলেন, কতক সাক্ষীদের সহায়তায় আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে আশংকা জনক অবস্থায় গত ২ এপ্রিল বোন পো আবু তাহের, ভাই বৌ মনিরা ও বোনজি রেনুকাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এমতাবস্থায় ওই তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ৩ এপ্রিল সামেক হাসপাতালে রেফার করা হয়। ভুক্তভোগী নেকজান খাতুন বলেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে পরবর্তীতে আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ হয়ে পড়ি। অসংখ্য বার বমি হওয়ার একপর্যায় পরিবারের পক্ষ থেকে আমাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সামেক হাসপাতালে আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা এখন আশংকাজনক। অপরদিকে মারপিটের ঘটনায় আহত আতরজান ও মেছের আলী প্রাথমিকভাবে হাসপাতাল থেকে চিকিৎসা নেয় বলে তাদের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নেকজান খাতুন বাদী হয়ে গত ০২ এপ্রিল কলারোয়া থানায় উল্লেখিত ৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভুক্তভোগী নেকজান খাতুন আইন আদালত সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তারেক রহমান বলেছেন সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশী: ডাঃ শহিদুল আলম
পরবর্তী পোস্ট
পাওনা টাকার জেরে পাটকেলঘাটায় গৃহবধুকে পিটিয়ে জখম

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting