দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসজাতীয়রাজনীতি

করোনা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় আওয়ামী লীগ

কর্তৃক kobirubel.satnadee মে ২, ২০২০
মে ২, ২০২০ ০ কমেন্ট 351 ভিউস

অনলাইন ডেস্ক:  করোনা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে নিয়মিত বৈঠক করে খোঁজখবর নিচ্ছে ও সমন্বয় করছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি।

আজ (২ মে, শনিবার) বিকাল ৪ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থেকে সারাদেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা, করোনা প্রতিরোধ, সরকারি ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম ও ধান কাটার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের সৃষ্ট সঙ্কট মোকাবেলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনির্ধারিত এই সভা থেকে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সব সময় জনগণের পাশে থেকে মানবিক সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সাথে সারা দেশে সরকারিভাবে বিতরণকৃত ত্রাণ কার্যক্রমে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং খেটে খাওয়া কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে যাতে খাদ্য সহায়তা পৌঁছে সে ব্যাপারে সকলকে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম ও কৃষকদের সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “আমরা জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের কাছে দেশব্যাপী ত্রাণ বিতরণ, করোনা পরিস্থিতি মোকাবেলা, ধান কাটা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুসারে সার্বিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেছি। আমরা অসহায় ও দুস্থ মানুষের তালিকা সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং তৃণমূল নেতাকর্মীদের করোনা পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে থাকার জন্য উদ্বুদ্ধ করতে বলেছি। আমরা তাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে সরকারি কার্যক্রমের পাশাপাশি দলীয়ভাবে তাদের পাশে কিভাবে আরো বেশি থাকা যায় সে বিষয়ে আলোচনা করেছি এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছি।” সূত্র: ইত্তেফাক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানুষ না খেয়ে হাহাকার করছে : রিজভী
পরবর্তী পোস্ট
গণমাধ্যম নয়, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করুন : টিআইবি

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting