দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৭
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

করোনার ভয় উপেক্ষা করেই ভোটারদের লম্বা লাইন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৪, ২০২০
জুলাই ১৪, ২০২০ ০ কমেন্ট 296 ভিউস

ন্যাশনাল ডেস্ক:
স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টায় ৭৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। করোনার ভয় উপেক্ষা করেই সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইনে দেখা যায়। ভোটকেন্দ্র থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে দেখা গেলেও মানা হচ্ছে না শারীরিক দূরত্ব।

সরকার দলীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মারা যাওয়ায় ২১ জানুয়ারি আসননি শূন্য হয়। এ আসনে উপনির্বাচন দেওয়া হলে প্রার্থী হন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএনপির আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান। তফসিল অনুযায়ী ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল। করোনার কারণে ২১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। পরে ১৪ জুলাই ভোটগ্রহণের তারিখ পুনরায় ঘোষণার পর বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানায়।
ভোটাররা জানিয়েছেন, নাগরিক দায়িত্ব পালনের জন্য করোনার ভয় উপক্ষো করে সকাল সকাল ভোট দিতে এসেছেন তারা।

সালমা খাতুন নামে এক ভোটার বলেন,  ভোটকেন্দ্রে আসার পর হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়েছে। হাত জীবাণুমুক্ত করে তিনি ভোট দিয়েছেন। তবে ভোটারদের চাপ থাকায় শারীরিক দূরত্ব ইচ্ছা থাকলেও মানতে পারেননি।

আব্দুস সামাদ নামে এক ভোটার বলেন,  ‘কাজ থাকায় সকাল সকাল এসেছি। মনে করেছিলাম ভোটার কম থাকবে এবং নিরাপদে ভোট দিয়ে যাবো। কিন্তু ভিড় বেশি হওয়ায় শারীরিক দূরত্ব মানতে পারছি না।’ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানান তিনি।

শাহআলাম শেখ নামে এক ভোটার বলেন,  ‘বিএনপি ভোটে থাকলে ভালো হতো। ব্যালটে বিএনপির প্রতীক আছে, কিন্তু বাইরে প্রার্থী নেই। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।’

কেশবপুর উপজেলার চাঁদড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল গণি জানান, তার কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৪১। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ভালো। সকাল সাড়ে ৮টা থেকে ভোটাররা আসতে শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাইনে দাঁড় করিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করছেন। সকাল ৯টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে।
সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত এএসআই শাহিনুর ইসলাম জানান, নির্ধারিত সময়েই শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হয়েছে। ভোটকেন্দ্রের বাইরের পরিবেশও ভাল। ভোটারদের কোনও অভিযোগ নেই বলে জানান তিনি।
প্রসঙ্গত, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশের সঙ্গে কাজ করছে ৬ প্লাটুন বিজিবি। কেন্দ্রগুলো তদারকির দায়িত্বে রয়েছেন ১৪ জন ম্যাজিস্ট্রেট ও ২৪টি মোবাইল টিম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বানান ‘বিতর্কে’ বাংলা একডেমির ব্যাখ্যা
পরবর্তী পোস্ট
আর দুই পয়েন্ট পেলেই লা লিগা শিরোপা রিয়ালের

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting