দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৯
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকজাতীয়নির্বাচিত খবরসারাদেশস্বাস্থ্য

করোনাকে যেভাবে জয় করলেন সিলেটের একই পরিবারের ৪ সদস্য

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৬, ২০২০
এপ্রিল ২৬, ২০২০ ০ কমেন্ট 386 ভিউস

অনলাইন ডেস্ক:  অনেকেরই ধারণা করোনাভাইরাসে আক্রান্ত মানে মৃত্যু। মানুষের এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন সিলেটের শেরওয়ান চৌধুরী ও তার পরিবারের অন্যান্য তিন সদস্য। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পরিবারের চার সদস্য এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেছেন। সিলেটের জকিগঞ্জে মুল বাড়ি হলেও যুক্তরাজ্যের ক্রয়ডন এলাকায় বসবাস করেন তারা।

জানা গেছে, ক্রয়ডনের নরবারী এলাকার কাউন্সিলর শেরওয়ান চৌধুরী। লেবার পার্টি থেকে ওই এলাকায় চার বার কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

গত ২৯ মার্চ একই দিনে তার পরিবারের মোট চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ছাড়াও করোনায় আক্রান্তদের মধ্যে ছিলেন তার স্ত্রী রহিমা চৌধুরী, পুত্র সফওয়ান চৌধুরী ও পুত্রবধূ ফাহমিদা চৌধুরী। তাদের সবার শরীরে করোনার বেশ কিছু উপসর্গ দেখা দিলে তারা ফোন করেন সে দেশের স্বাস্থ্য বিভাগে (ন্যাশনাল হেলথ সার্ভিস)।

স্বাস্থ্য বিভাগের কর্তব্যরতরা তাদের জানান, গলায় কাশি, গায়ে চুলকানী, জোড়ায় জোড়ায় ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, রক্তপাত হওয়াসহ কয়েকটি উপসর্গ সময়ে সময়ে বাড়তে পারে। এসব উপসর্গ দেখা দিলে ধরে নিতে হবে করোনা পজেটিভ হয়েছে। কিন্তু এরই মধ্যে এসব উপসর্গের সবক’টি তাদের শরীরে দেখা দেয়।

ন্যাশনাল হেলথ সার্ভিস তাদেরকে জানায়, ঘরে বসে তারা চিকিৎসা নিতে পারেন। হাসপাতালে তাদের ভর্তি হওয়ার প্রয়োজন নেই। প্রতিদিন ৬ ঘণ্টা পরপর প্যারাসিটামল সেবন করা সহ কয়েকটি পরামর্শ দেয়া হয়েছিল তাদের।

 

কাউন্সিলর শেরওয়ান জানান, প্যারাসিটামলের পাশাপাশি তারা গরম পানিতে (সহ্য অনুযায়ী) মধু, লেবু মিশিয়ে পান করতেন দৈনিক ৫ থেকে ৬ বার। সাথে কিছু আদাও দিতেন। এছাড়া গরম পানির সাথে ভিক্স মিশিয়ে নাক দিয়ে শ্বাসপ্রশ্বাস নিতেন প্রতিদিন বেশ কয়েকবার।  তাদের সবাই কালোজিরাও চিবিয়ে খেতেন প্রতিদিন।

তিনি জানান, স্বাস্থ্য বিভাগ থেকে তাদের জানানো হয়েছিল যদি রক্তপাত কিংবা শ্বাসকষ্ট বেড়ে যায় তাহলে তাদেরেকে হাসপাতাল ভর্তি হতে হবে। কিন্তু দুই সপ্তাহের মধ্যে তাঁর পুত্র ও পুত্রবধূ সুস্থ হয়ে ওঠেন। তাদের দু’জনের বয়স ছিল ২৫ বছর।

কিন্তু তিনি ও তার স্ত্রী করোনাভাইরাসকে জয় করতে সময় লেগেছে কিছুটা বেশি। তাদের একজনের বয়স ছিল ৬৪ বছর এবং অপরজনের বয়স ৫৬ বছর।
কাউন্সিলর শেরওয়ান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে মনকে শক্ত করতে হবে। এ ভাইরাসে আক্রান্ত হলে এই নয় যে মৃত্যু হয়ে যাবে। মনকে শক্ত করার পাশাপাশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে বেশি। এবং পদ্ধতিগুলো নিয়ম মত মেনে চললে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে, চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে বলে জানান তিনি। তার পরিবারের সবাই নিয়মিত চিকিৎসকের সাথে যোগাযোগ রক্ষা করে সুস্থ হয়ে ওঠেন।

সূত্র: বিডি প্রতিদিন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু
পরবর্তী পোস্ট
ভারত ফেরৎ সাতক্ষীরার যুবকের যশোরে করোনা সনাক্ত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে বীথিকা বিনতে হোসাইনের নির্দেশনায় সপ্তাহব্যাপী...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting