দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩২
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘কয়েক সেকেন্ডেই ধসে পড়ে পরমাণু গবেষণা কেন্দ্রের ছাদ’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 443 ভিউস

জাতীয় ডেস্ক:

‘মাত্র ১৫ থেকে ২০ সেকেন্ডেই সাভারের পরমাণু গবেষণা কেন্দ্রের ধসে নির্মাণাধীন ভবনের ছাদটি ধসে পড়ে। কেউ বুঝে ওঠার আগেই বিষয়টি ঘটে যায়।’

শনিবার (১১ মার্চ) গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন সেখানকার নির্মাণশ্রমিক মো. খাইরুল ইসলাম (২৭) রাইজিংবিডির কাছে জানিয়েছেন সেই ঘটনার কথা।

মো. খাইরুল ইসলাম জানান, পাঁচ দিন আগে ওই ভবনের নির্মাণকাজে যোগ দেন তিনি। শুক্রবার সারাদিনই ভবনের নির্মাণকাজে ছিলেন। বিকেলের দিকে চলছিল দশম তলার ছাদ ঢালাইয়ের কাজ। সেখানে কাজ করছিলেন ৩০-৪০ জন শ্রমিক।

এরিমধ্যে ৪টার দিকে হঠাৎ ছাদের তিন ভাগের দুই ভাগ ধসে পড়ে। এতে ২০-২৫ জন শ্রমিক দশম তলার নির্মাণাধীন ছাদ থেকে নবম তলায় ছিটকে পড়েন। সেখানেই ছিলেন খাইরুল নিজেও। এতে অনেকের সঙ্গে তিনি আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে-সহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালে গিয়ে দেখা যায়, ৫০৪ নম্বর কক্ষে চিকিৎসা নিচ্ছেন খাইরুল। তার ডান চোখের ওপরের অংশ কেটে যাওয়ায় ব্যান্ডেজ করা হয়েছে। ডান হাত ও ডান পায়ের বিভিন্ন অংশে জখম হয়েছে। এছাড়া আরেক আহত ইয়াকুব আলী চিকিৎসা নিচ্ছেন ৫০৬ নম্বর কক্ষে। শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে খাইরুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি মাত্র ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে ঘটে যায়। সেন্টারিংয়ে সমস্যার কারণে ঘটনাটি ঘটেছে।

আহত ইয়াকুব আলী বলেন, পাঁচ মাস আগে মিস্ত্রি হিসেবে ভবনে কাজে যোগ দেন তিনি। শুক্রবার ছাদ ঢালাইয়ের সময় ঢালাই সমান করার কাজ করছিলেন তিনি। ছাদের যে অংশে তিনি কাজ করছিলেন, ঠিক সে অংশটিই ধসে পড়ে।

এই শ্রমিক বলেন, আমাদের সবার পায়ে বুট ও মাথায় নিরাপত্তা হেলমেট থাকায় গুরুতর আহত হওয়ার হাত থেকে বেঁচে গেছি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমাদের চিকিৎসা-ব্যয় ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার লাইট থেকে বহন করা হচ্ছে।

এদিকে, সকাল ১০টার দিকে উপজেলার গনকবাড়িতে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ওই ভবনে গিয়ে দেখা যায়, ছাদ ধসে পড়া ভবনের সামনে অলস বসে আছেন কয়েকজন শ্রমিক। ধসে যাওয়া সেই ছাদ পড়ে আছে একইভাবে। সেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়নি।

বেলা ১১টার দিকে ধসে পড়া ভবনটি পরিদর্শনে আসেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

ভবনের নির্মাণকাজে গাফিলতি ছিল বলে মন্তব্য করেন তিনি। এছাড়া এতে কার কার সম্পৃক্ততা আছে সেটিও খতিয়ে দেখা হবে বলেও জানান মন্ত্রী।

এসময় তার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের পরিচালক মো. মঞ্জুর আহসান।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে ভবনটির ১০ তলা নির্মাণাধীন ছাদ ধসে যায়। এতে একজন গুরুতরসহ প্রায় ১৫ জন শ্রমিক আহত হন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্রদ্ধা ও ভালোবাসায় বীরমুক্তিযোদ্ধা আবু নাসিম ময়নাকে স্মরণ
পরবর্তী পোস্ট
উন্নত বাংলাদেশ গড়তে বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting