দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪২
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনারাজনীতি

কমরেড রতন সেনের হত্যা বার্ষিকীতে সিপিবির লাল পতাকা মিছিল

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩১, ২০২৩
জুলাই ৩১, ২০২৩ ০ কমেন্ট 645 ভিউস

রুবেল হোসেন: “ভাত ও ভোটের অধিকার আদায়ে শামিল হউন, কমরেড রতন সেন হত্যার ন্যায় বিচারের সংগ্রাম এগিয়ে নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সম্পাদক, ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড রতন সেন এর ৩১ তম হত্যাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির আয়োজনে সোমবার (৩১ জুলাই) বিকাল ৪ টায় শহিদ হাদিস পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা জেলা সিপিবির সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলের সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। এ সময় খুলনা জেলা সিপিবির সাধারণ সম্পাদক এস.এ রশীদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শহিদ হাদিস পার্ক থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে খুলনা ডিসি-এসপি অফিসের সামনে কমরেড রতন সেন এর বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কৃষক সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, রতন সেন পাবলিক লাইব্রেরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৩১ জুলাই খুলনা ডিসি-এসপি অফিসের সামনে মৌলবাদীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন তিনি। মহান এই বিপ্লবীর জন্ম ১৯২৩ সালের ৩ এপ্রিল বরিশাল জেলার উজিরপুরে। ছাত্রাবস্থায় প্রমথ ভৌমিক, ভবানী সেনগুপ্ত প্রমুখ নেতৃবৃন্দের সংস্পর্শে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন তিনি। ১৯৪২ সালে কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ মুরু হলে বৃহত্তর খুলনা অঞ্চলে সংগঠকের ভূমিকা পালন করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় জনগণের অধিকার ফিরে পেতে উপজেলা নির্বাচনে লাঙ্গল প্রতীক বিজয়ী করার আহব্বান
পরবর্তী পোস্ট
চার বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

রিলেটেড পোস্ট

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting