দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২১
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কক্সবাজারে হোটেলে নারীর লাশ: সঙ্গে আসা ব্যক্তি গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 338 ভিউস

জাতীয় ডেস্ক:

কক্সবাজারে আবাসিক হোটেল ‘সি বার্ড’ থেকে এক নারীর(২৭) লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান (৫১) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হাটহাজারী থানাধীন চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তাফিজুর রহমান বাগেরহাট জেলার বাগেরহাট থানার আতাইকাঠী এলাকার আব্দুল জব্বারের ছেলে। সেখানে তার স্ত্রী ও দুই সন্তান আছে বলে র‌্যাবকে জানিয়েছেন মোস্তাফিজ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। তিনি জানান, ‘গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকায় সি বার্ড আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতার মোস্তাফিজুর রহমান নিহত নারীসহ স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ১৪ ফেব্রুয়ারি ওই হোটেলে ওঠেন। ১৫ ফেব্রুয়ারি দুপুরে মোস্তাফিজ হোটেলের রুমের বাইরে তালা দিয়ে চলে যান। পরে ভেতরে আলো জ্বলতে দেখে হোটেল বয় ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে মোস্তাফিজ পলাতক ছিলেন।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারের পর মোস্তাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে উঠলেও তারা স্বামী-স্ত্রী নন। আগেও কয়েকবার তিনি অন্য নারীদের নিয়ে বিভিন্ন হোটেলে যাতায়াত করেছেন। তবে, এবার এই নারীকে নিয়ে হোটেল কক্ষে অবস্থানকালে বাক-বিতণ্ডা হয়। টাকা কম দেওয়া নিয়ে এ বাক-বিতণ্ডা হয় বলে মোস্তাফিজ জানিয়েছেন। এর সূত্র ধরে ওই নারীর ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে হোটেল থেকে পালিয়ে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।’

র‌্যাব কর্মকর্তারা জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সকাল ৭টা ৫৮ মিনিটে ওই নারীকে নিয়ে মোস্তাফিজ হোটেলে প্রবেশ করেন। তার নাম হোটেল রেজিস্ট্রারে জেসমিন আক্তার লেখা হয়।

র‌্যাব জানায়, নিহত নারীর সঠিক পরিচয় পাওয়া যায়নি। এমনকি নিহত তার অভিভাবকত্ব কেউ দাবি না করায় তার সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। এমনকি তার ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে পরিচয় সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা যায়। ময়নাতদন্তের পর নিহত নারীর অভিভাবকত্ব কেউ দাবি না করায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাত হিসেবে লাশ দাফন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ইতোপূর্বে মোস্তাফিজুর রহমান পাঁচবার গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা ও কক্সবাজার জেলায় চারটি মামলা সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এর আগে ২০১৮ সালের ২৩ জুন জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, ‘ঘটনার পর মোস্তাফিজুর রহমান কখনও মসজিদে আবার অন্যস্থানে আত্মগোপনে ছিল। সে মাদকসেবী।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পদ্মা রেলওয়ে প্রকল্পের চীনা সার্ভেয়ার সড়ক দুর্ঘটনায় নিহত
পরবর্তী পোস্ট
দেশে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হলেও প্রচলন নেই

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting