দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৭
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়শিক্ষাসারাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২০
মে ৩১, ২০২০ ০ কমেন্ট 337 ভিউস

অনলাইন ডেস্ক: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ বছর পাসের হার যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১ শতাংশ, ঢাকা বোর্ডে ৭৯ দশমিক ৬২,  দিনাজপুর বোর্ডে ৭২ দশমিক ৭৩, চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৭৫, সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৭৯, বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৭০, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ২২ ও ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ।

প্রতিবছর ফলাফলের দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ থাকলেও এবারের পরিস্থিতি ভিন্ন। এবছর করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে এবছর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হতে নিষেধ করা হয়েছে। তাই এবছর দেখা যাবে না চিরাচরিত উচ্ছ্বাসের চিত্র।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ায় ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করা হলেও এবছর করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ফলপ্রকাশে বিলম্ব হয়েছে। গেল বছর এসএসসির ফলাফল প্রকাশ হয় মে মাসের প্রথম সপ্তাহে। এবছর তা পিছিয়ে এসেছে মে মাসের শেষ দিনে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, মোট ১৩ লাখ ২৩ হাজার ৭২৬ জন এ ফলাফলের জন্য নিবন্ধন করেছে। বাকিরা টেলিটক মোবাইল ফোন থেকেও ফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ কারণে পরীক্ষার্থীদের ফল জানার জন্য বা বন্ধুদের সঙ্গে পাস করার আনন্দ শেয়ার করতে বিদ্যালয়ে না যেতে নির্দেশ জারি করেছে বোর্ড। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১০টি বোর্ডের অধীন ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এই প্রথমবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে না। শুধু ডিজিটালি ফল প্রকাশ করা হবে। অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে এবং পরীক্ষার্থী নিজ মোবাইল ফোন নম্বর রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা এ ফল পাবে।

যেভাবে জানা যাবে ফলাফল:

অন্যান্য বছরের মতো এবারো শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। করোনার কারণে এবছর ফল পেতে প্রি-রেজিস্ট্রেশনের ব্যবস্থাও করা হয়েছিল। গতকাল পর্যন্ত শিক্ষার্থীদের রোল নম্বর দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করেছেন, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও ফল প্রকাশের পরেও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ফল পাওয়া যাবে। ফলাফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

মোবাইলে এসএমএসের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এছাড়াও জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ই-মেইলে কেন্দ্র ও প্রতিষ্ঠানের ফল পাঠানো হবে। প্রয়োজনে ডিসি ও ইউএনও’র অফিস থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে। সূত্র: বণিকবার্তা

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাস্ক না পরলে ৬ মাসের জেল
পরবর্তী পোস্ট
তালায় এক শিশুর শরীরে করোনা সনাক্ত, ১২বাড়ী লকডাউন

রিলেটেড পোস্ট

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting