দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩৬
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

এমবাপ্পেকে অধিনায়ক করায় গ্রিজম্যানের অবসরের হুঁশিয়ারি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 399 ভিউস

স্পোর্টস ডেস্ক:

কিলিয়ান এমবাপ্পেকে ফ্রান্সের অধিনায়ক করায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন অ্যান্তোনি গ্রিজম্যান। গ্রিজম্যানকে উপেক্ষা করে নতুন অধিনায়ক ঘোষণার সিদ্ধান্তে অবসরের হুমকিও দিয়েছেন তিনি। খবর গোল ডট কম।

মঙ্গলবার (২১ মার্চ) গোল ডট কমের এক খবরে বলা হয়, ২০২৪ সালের ইউরো কোয়ালিফাইয়ের আগে এমবাপ্পেকে ফ্রান্সের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন কোচ দিদিয়ের দেশম।

লি ফিগারোর বরাত দিয়ে বলা হয়েছে, ৩২ বছর বয়সী অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা গ্রিজম্যানকে উপেক্ষা করে নতুন অধিনায়কের নাম ঘোষণা করায় অনেক বিরক্ত হয়েছেন তিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজেকে দল থেকে সরিয়ে রাখার ঈঙ্গিত দিয়েছেন গ্রিজম্যান।

গ্রিজম্যান ফ্রান্সের হয়ে ৪২ গোল করেছেন এবং ২০১৮ সালে ফরাসিদের ফুটবল শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হুগো লরিসের পরে তাকেই উপযুক্ত উত্তরসূরি হিসেবে ধারণা করা হয়েছিল। হুগো বলেছিলেন, ‘আমি ফ্রান্স এবং দেশমের জন্য সবকিছু দিতে প্রস্তুত।’

তবে প্রস্তুত গ্রিজম্যানকে বাদ দিয়ে অধিনায়ক হিসেবে এমবাপ্পের নাম ঘোষণা করেন দিদিয়ের দেশম। লি’কেপের বরাত দিয়ে গোল ডট কমের খবরে বলা হয়েছে, সবকিছু বিবেচনা করে দেশম ২৪ বছর বয়সী এমবাপ্পেকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন।

ফরাসি কোচ বলেছেন, ‘ভবিষ্যতের কথা বিবেচনা করে এমবাপ্পেকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্তত ১০ বছর সে দলকে নেতৃত্ব দিতে পারবে। অন্যদের ক্ষেত্রে যেটি বেশ কঠিন।’

ফুটবলের ২২তম আসরে শিরোপা জেতাতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফ্রান্সের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস। এরপরেই নতুন নেতৃত্ব খুঁজছিলেন কোচ দেশম। অবশেষে এমবাপ্পের ওপরেই সেই দায়িত্ব দেয়া হলো।

পিএসজির তারকা এমবাপ্পে দেশের হয়ে ৬৬ ম্যাচে ৩৬ গোল করেছেন। দেশটির অন্যতম সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব পেলেন। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তুলতে ৮ গোল করেছিলেন এমবাপ্পে।

ফরাসি এই তারকা জিতেছিলেন বিশ্বকাপের গোল্ডেন বুট। শিরোপার খুব কাছে পৌঁছেও টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার কাছে শিরোপাস্বপ্ন বিসর্জন দিতে হয়েছে ফরাসিদের। কাতারে না পারলেও আগামীতেও যে ফ্রান্সের খেলা এমবাপ্পেকে কেন্দ্র করেই আবর্তিত হবে সেটা সহজেই অনুমেয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত ১০
পরবর্তী পোস্ট
সাড়া দেননি ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী, ভেস্তে গেল আপের ‘জি-৮’ পরিকল্পনা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting