দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৭
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

এবারই শেষ, অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন আশরাফুল

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 425 ভিউস

স্পোর্টস ডেস্ক:

এখন আর দলবদল নিয়ে আগের মতো হইচই হয় না। সাড়া পড়ে না, চমকও থাকে না। ঢাকার ক্লাব নিয়ে ভক্ত ও সমর্থকদের আগ্রহই যে গেছে কমে। তাই কে কোন দলে যোগ দেবেন, কোন দল কেমন হবে? এসব নিয়ে মাতামাতি খুব কম।

আর দলবদলে নাটকীয়তা ও চমকও শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে। শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদের কে কোথায় খেলবেন, তা অনেকেই জেনে গেছেন আগে।

মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ, শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ, শাইনপুকুরের দল কেমন হবে সেটাও আগে থেকেই জানা হয়ে গেছে সবার। আজ শনিবার শেষ দিন মোহামেডানসহ কয়েকটি দলের কেবল আনুষ্ঠানিকতা ছিল বাকি। তা সারতেই আজ সকাল সকাল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে এসে মোহামেডানে সই করেন দেশসেরা তারকা সাকিব আল হাসান।

সাকিব মোহামেডানে নাম লেখানোর আগে আরও একজন সাদাকালো শিবিরে যোগ দিলেন, তিনি মোহাম্মদ আশরাফুল। এক সময়ের সেরা তারকা নীরবে-নিভৃতে তার পুরোনো দল মোহামেডানে এ বছরই ফিরবেন, এমন কথা ছিল না। গতকাল মোহামেডান কর্তারা তাদের নতুন ও পুরোনো মিলে পুরো স্কোয়াডের যে তালিকা দিয়েছেন, তাতেও আশরাফুলের নাম ছিল না।

ক্যারিয়ার সায়াহ্নে দাঁড়ানো আশরাফুল একদম শেষ মুহূর্তে তার পুরোনো ক্লাবে ফিরলেন। মোহামেডানে আগেও আরও তিনবার খেলেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। তবে আজকের ফেরাটা অন্যরকম। ঢাকার ক্লাব ক্রিকেটে সম্ভবত এটাই হবে আশরাফুলের শেষ দলবদল।

জাগো নিউজের সাথে একান্ত আলাপে আশরাফুল জানিয়েছেন, ‘আমি এ বছর প্রিমিয়ার লিগ খেলেই খেলোয়াড়ি জীবনের ইতি টানতে চাই। কাজেই ধরে নেন, এ বছরটাই হবে প্রিমিয়ার ক্রিকেটে আমার শেষ বছর।’

সেই ২০০০ সালে সদ্য কৈশোর পার করা ১৭ বছরের যুবা আশরাফুল ঢাকার ক্লাব ক্রিকেটের শীর্ষ আসর প্রিমিয়ার লিগ খেলতে শুরু করেন। তার প্রথম দল ছিল তখনকার প্রতিষ্ঠিত শক্তি সূর্যতরুণ।

প্রিমিয়ার লিগ খেলার আগে মাত্র ১৪ বছর বছর বয়সে অংকুর ক্রিকেট একাডেমির হয়ে তৃতীয় বিভাগ বাছাই লিগে অংশ নেন কিশোর আশরাফুল। এরপর ১৯৯৮-১৯৯৯ ‘তে যোগ দেন দ্বিতীয় বিভাগের দল অমরজোতিতে। আজকে দেশের ক্রিকেটের অনেক বড় নাম খালেদ মাহমুদ সুজন ছিলেন তখন অমরজোতি ক্লাবের তত্ত্বাবধানে।

কয়েক বছর পর ২০০৪-২০০৫ এর দিকে আশরাফুল প্রথম যোগ দেন মোহামেডানে। ২০০৮ সালে মোহামেডান যেবার শেষবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়, সেই দলের অন্যতম সদস্যও ছিলেন আশরাফুল।

ম্যাচ গড়াপেটার জন্য নিষেধাজ্ঞায় পড়ার পর মুক্ত হয়ে ২০১৭ সালে আশরাফুল ফের যোগ দেন মোহামেডানে। ২ বছর খেলেন। এরপর আরেকটি বিরতি দিয়ে এবার ফেরা।

২ যুগ পর এ ঐতিহ্যবাহী ক্লাব থেকেই আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি ঘটাতে চাচ্ছেন আশরাফুল। তার কথা, ‘মোহামেডান সবসময়ই আমার প্রিয় দল। আমি মোহামেডানে আগে আরও তিনবার খেলেছি। মোহামেডান যেবার শেষ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়, সেবারও আমি ছিলাম দলের অন্যতম পারফরমার। এবার ক্যারিয়ারের বিদায়ী বছরও অনেক আশা নিয়ে মোহামেডানে এসেছি।’

‘মোহামেডানের অন্যতম কর্মকর্তা সাব্বির ভাইয়ের সাথে কথা বলেছি। মনে আশা এ বছর মোহামেডান আবার হারানো শিরোপা ফিরে পাবে। আর আমিও ভালো খেলে মোহামেডানের সাফল্যে অবদান রাখতে পারবো। যদি তা হয়, তাহলে আমার ক্যারিয়ারের সফল পরিসমাপ্তি ঘটবে। আমি খুশি মনে খেলোয়াড়ি জীবনের ইতি টানতে পারব’-যোগ করেন আশরাফুল।

খেলোয়াড়ি জীবন শেষে কী করতে চান? আশরাফুলের ইচ্ছে কোচিংয়ে যুক্ত হওয়ার। তিনি বলেন, ‘ভবিষ্যতে প্রশিক্ষক হিসেবে ক্রিকেটের সাথেই সম্পৃক্ত থাকার ইচ্ছে আছে। মোহামেডান চাইলে এই দলেই কোচিং করানোর ইচ্ছে রাখি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনগণ নির্বাচন নিয়ে শঙ্কিত: চুন্নু
পরবর্তী পোস্ট
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting