দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪৩
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

এনআইডি দিয়ে ট্রেনের টিকিট, ৬ দিনে মাত্র ২৪০ জনের এসএমএসে নিবন্ধন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 373 ভিউস

নতুন নিয়মে ট্রেনের টিকিট পেতে গত ১৬ ফেব্রুয়ারি থেকে ছয় দিনে মাত্র ২৪০ জন যাত্রী অফলাইনে তথা এসএমএসের মাধ্যমে নিবন্ধন করেছেন। অনলাইনে নিবন্ধন করেছেন এক লাখ ৩১ হাজার ৮৫৪ জন। রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে আগামী ১ মার্চ থেকে শুধু অনলাইন নয়, কাউন্টার থেকেও ট্রেনের টিকিট কিনতে আগাম নিবন্ধন লাগবে। পুরনো নিবন্ধনকারীরা ১৬ ফেব্রুয়ারি থেকে রেলের ই–টিকিটের অ্যাপ এবং ওয়েবসাইট প্রবেশ করলেই, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে তা ভেরিফাই করতে হচ্ছে। নতুনদের ক্ষেত্রে সব তথ্য দিয়ে নিবন্ধন করতে হচ্ছে।

ট্রেনের টিকিটের অর্ধেক অনলাইনে এবং বাকিটা অফলাইনে বা কাউন্টার থেকে বিক্রি হয়। কিন্তু অফলাইনে নিবন্ধনকারীর সংখ্যা নগন্য। আগেই আশঙ্কা এ করা হচ্ছিল। তবে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেছেন, ১ মার্চ পর্যন্ত সময় রয়েছে। ইন্টারনেট এবং এসএমএস দুই মাধ্যমেই নিবন্ধন বাড়বে।

অফলাইনে নিবন্ধন করতে BR লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর এবং আবার স্পেস দিয়ে জন্মতারিখ লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস করতে হয়। ফিরতি এসএমএসে রেলওয়ে জানায়, নিবন্ধন সফল হয়েছে কিনা। সফল হলে, আগামী ১ মার্চ থেকে এসএমএসে দেওয়া এনআইডি নম্বর ব্যবহার করে কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। এনআইডিতে যে নাম রয়েছে, টিকিটেও একই নাম প্রিন্ট করা থাকবে। আগে থেকে নিবন্ধন করা না থাকলে, ওই যাত্রী টিকিট পাবেন না।

টিকিটে যাত্রীর নাম ছাড়াও এনআইডি নম্বর ও ফোন নম্বর থাকবে। ভ্রমণের সময় সঙ্গে যাত্রীদেরকে এনআইডি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট অথবা ছবিযুক্ত পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্রে ও টিকিটে থাকা নামের অমিল থাকলে, বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করে জরিমানা করা হবে। ১২ বছরের বেশি বয়স হলেই নিবন্ধন লাগবে।

কালোবাজারি বন্ধে এনআইডি ব্যবহার করা নিবন্ধিতদের কাছে টিকিট বিক্রির উদ্যোগকে ভালো এবং একই সঙ্গে জটিল বলছেন অনেকে। দেশের জনগোষ্ঠীর বড় অংশ এখনও প্রযুক্তির সুবিধার বাইরে। অনেকে প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ নয়। বয়স্করাও প্রযুক্তি দক্ষ নন। অফলাইনে নিবন্ধন এ কারণেই কম হয়েছে বলে জানিয়েছেন রেলের কর্মকর্তারা। কিন্তু ট্রেনের অর্ধেক টিকিট অফলাইনে বিক্রি হবে। তারা বলছেন, শুরুতে দেখা যাবে কাউন্টার থেকে টিকিট দেওয়ার জন্য পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। তবে সরদার সাহাদাত আলী বলেছেন, আজকাল সবার মোবাইল ফোন এবং এনআইডি আছে। নিবন্ধন করতে না পারার কারণ নেই।

অফলাইনে নিবন্ধন করতে যাত্রীদের সহযোগিতায় বড় স্টেশনগুলো হেল্প ডেস্ক খুলছে রেল। আগেও একবার এনআইডি দেখিয়ে আন্তঃনগর ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট কেনা বাধ্যতামূলক করা হয়েছিল। তাতে বেশি সময় লাগায়, স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রীদের চরম দুর্ভোগ হয়েছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিজ্ঞানের ওপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
পরবর্তী পোস্ট
বিবিসি ভিন্ন কায়দার রাজনীতি করছে: জয়শঙ্কর

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting