দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:৫৮
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

এক শিশুকে ‘সুস্থ করতে’ আরেক শিশুকে বলি!

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২, ২০২৩
এপ্রিল ২, ২০২৩ ০ কমেন্ট 473 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে ১০ বছরের এক শিশুকে হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, কালো জাদুর (ব্ল্যাক ম্যাজিক) মাধ্যমে ওই শিশুকে বলি দেওয়া হয়েছিল। গ্রেফতার তিন জনের দুই জন আবার ওই শিশুর আত্মীয়।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাহরাইচ শহরের মাঠে ২৬ মার্চ বিবেক ভার্মার মরদেহ খুঁজে পায় পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ সন্দেহ করে বিবেকের চাচাতো ভাই অনুপ ভার্মাকে।

পুলিশ জানায়, অনুপের আড়াই বছরের একটি ছেলে আছে। সে নিয়মিত অসুস্থ থাকে। চিকিৎসায় কোনও কাজ হচ্ছিলো না। তখন তিনি স্থানীয় এক তান্ত্রিকের কাছে যান। সেই তান্ত্রিক সন্তানের স্বাস্থ্যের উন্নতির জন্য অনুপকে শিশুকে বলি দেওয়ার পরামর্শ দেন।

বাহরাইচের পুলিশ সুপার প্রশান্ত ভার্মা সংবাদ সম্মেলনে জানান, তারা অনুপ, ওই তান্ত্রিক ও চিন্তারাম নামে তাদের এক আত্মীয়কে গ্রেফতার করেছে। তারা বিবেককে হত্যা করার জন্য বেলচা ব্যবহার করেছিলেন। তিন জনের বিরুদ্ধেই হত্যা মামলা হয়েছে।

ভারতে কুসংস্কার ও আচার-অনুষ্ঠানমূলক মানুষ বলিদানের ঘটনায় কোনও কেন্দ্রীভূত আইন নেই। তবে প্রতিটি রাজ্যের নিজস্ব কিছু নিয়ম রয়েছে।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ১০৩টি আচারিক বলিদানের রেকর্ড করেছে। বেশিরভাগকেই এই বিশ্বাসে বলি দেওয়া হয়েছিল যে এটি সমৃদ্ধি, উর্বরতা বা নিরাময় নিয়ে আসবে।

ভারতীয় কুসংস্কারবিরোধী কর্মী স্যানাল এদামারুকু বলেন, ‘এই সংখ্যাটা সঠিক নয়। আরও এমন অনেক ঘটনা ঘটে, যেগুলো গোপন থাকে। আমি বিশ্বাস করি প্রকৃত সংখ্যা এর চেয়ে ১০ বা ২০ গুণ বেশি হতে পারে।’

এদামারুকু বছরের পর বছর ধরে মানুষ বলির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। কুসংস্কারমূলক আচারগুলোকে দূর করতে শিশু শিক্ষার ওপর জোর দিচ্ছেন তিনি।

এদামারুকু বলেন, ‘চারপাশে খেয়াল করলে দেখবেন অনেক শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ নেই। তাদের বেশিরভাগই কুসংস্কারমূলক আচার-অনুষ্ঠানের শিকার।’

তিনি বলেন, ‘ভারতে এই অপরাধগুলো নিয়মিত ঘটে। এটি ধর্ম এবং ঐতিহ্যগত মূল্যবোধের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।’

ভারতীয় সংস্কৃতির অনেক ক্ষেত্রেই কুসংস্কারপূর্ণ বিশ্বাস গভীরভাবে জড়িয়ে আছে। এই প্রবণতা দূর করা খুব সহজ না। ২০১৫ সালে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, একটি রাজনৈতিক দলের সদস্যরা বিরোধীদের পরাস্ত করতে তাদের প্রধান কার্যালয়ে কালো জাদুর আয়োজন করেছে।

২০২১ সালে একটি দম্পতিকে তাদের মেয়েদের ‘বলিদান’ দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া গত বছর দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে কালো জাদুর আচারের অংশ হিসেবে দুই নারীকে ‘বলি’ দিয়ে তাদের মাংস খাওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অথচ রাজ্যটির শিক্ষার হার অন্য সব প্রদেশ থেকে ঢের বেশি।

২০১৩ সালে বিশিষ্ট কুসংস্কার বিরোধীকর্মী নরেন্দ্র দাভোলকরকে তার কাজের কারণে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি মানুষ বলির বিরুদ্ধে প্রচার চালানোর জন্য আলোচিত ছিলেন।

এদামারুকু বলেন, ‘আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনাগুলোর দিকে নজর দিতে হবে, যেমনটা তারা সন্ত্রাসবাদের দিকে রাখে।’

তিনি বলেন, ‘এটি বিশ্বাস নয়, এটি একটি অপরাধ, এটি বিপজ্জনক। জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে।’ সূত্র: ভাইস ওয়ার্ল্ড নিউজ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আম্বানি পরিবারের ডাকে হাজির গোটা বলিউড!
পরবর্তী পোস্ট
সিরিয়ার হোমসে ইসরায়েলি হামলা, ৫ সেনা আহত

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting