দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪৬
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

এক কারাগারে ধারণক্ষমতার তিনগুণ বন্দি, শৌচাগার সংকটে ভোগান্তি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২৩
মার্চ ১০, ২০২৩ ০ কমেন্ট 447 ভিউস

জাতীয় ডেস্ক:

কুড়িগ্রাম জেলা কারাগারে ধারণক্ষমতার তিনগুণের বেশি বন্দি রয়েছেন। দীর্ঘদিন ধরে আবাসন ও শৌচাগার সংকটে ধুঁকছে কারাগারটি। সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লিখিত প্রতিবেদন দিলেও সমাধান মিলছে না। ফলে মানবাধিকার ও কারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বন্দিরা।

কারা সূত্র জানায়, জেলা কারাগারে চারটি পুরুষ ও দুটি নারী ওয়ার্ড মিলে মোট বন্দি ধারণক্ষমতা ১৬৩। এর মধ্যে পুরুষ বন্দি ধারণক্ষমতা ১৪৫ এবং নারী বন্দি ধারণক্ষমতা ১৮ জনের। কিন্তু ১৯৮৭ সাল থেকে এই কারাগারে ধারণক্ষমতার বেশি বন্দি থাকছেন। বন্দির সংখ্যা বাড়লেও কারাগারের ধারণক্ষমতা বাড়েনি।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল পর্যন্ত কারাগারে বন্দি রয়েছেন ৫৩৮ জন, যা ধারণক্ষমতার তিনগুণের বেশি। এর মধ্যে পুরুষ বন্দি ৫১০ এবং নারী ২৮ জন।

একাধিক কারা সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দিদের জন্য নির্ধারিত ওয়ার্ডগুলোতে বর্তমানে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দি আছেন। এতে ওয়ার্ডগুলোতে বন্দিদের ন্যূনতম মানবিক পরিবেশ থাকছে না। দিনের বেলায় বন্দিরা ওয়ার্ডের বাইরে ঘোরাফেরা করলেও বিকাল থেকে তাদের ওয়ার্ডে প্রবেশ করতে হয়। অধিক বন্দি থাকায় ওয়ার্ডে শোবার পরিবেশ নেই। গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন বন্দিরা। গরম মৌসুমে এই সংকট আরও তীব্র হয়ে ওঠে।

এদিকে আবাসনের পাশাপাশি কারাগারে শৌচাগার সংকট তীব্র হয়ে উঠেছে। প্রতিটি ওয়ার্ডে এক থেকে দেড়শ বন্দির বিপরীতে শৌচাগার রয়েছে একটি। চার ওয়ার্ডের বন্দিদের জন্য শৌচাগার রয়েছে মাত্র ২০টি। ফলে বন্দিরা মানবিক সংকটে ভুগছেন।

সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া একাধিক ব্যক্তি বলেছেন, কারাগারের ভেতরে থাকার পরিবেশ নেই। ওয়ার্ডগুলোতে শোয়ার পর কেউ পাশে ফিরবে এমন অবস্থা নেই। যারা কারাগারে থাকেন তাদের সবাই তো অপরাধী না। মানুষের জন্য ন্যূনতম যে সুযোগ-সুবিধা থাকার কথা, তার কোনোটি পাওয়া যায় না। গাদাগাদি করে থাকতে হয়। সকাল-বিকাল শৌচাগারে যেতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।’

দীর্ঘদিন ধরে আবাসন ও শৌচাগার সংকটের কথা স্বীকার করেছেন কুড়িগ্রাম কারাগারের জেলার আবু ছায়েম। তিনি বলেন, ‘জেলা কারাগারে সবসময় ধারণক্ষমতার বেশি বন্দি থাকেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে সমস্যার বিষয়টি জেনেছেন। বন্দিদের জন্য নতুন ভবন নির্মাণ ও আধুনিকায়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্যসহ কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

আবাসন ও শৌচাগার সংকট দ্রুত সময়ে নিরসন হবে বলে আশা করছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরীফ। তিনি বলেন, ‘কারাগারের বিভিন্ন সমস্যা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি আমরা। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান হবে।’

প্রসঙ্গত, উপ-কারাগার হিসেবে যাত্রা শুরু করা কুড়িগ্রাম কারাগার ১৯৮৭ সালের ৪ ফেব্রুয়ারি জেলা কারাগারে রূপান্তর করা হয়। প্রায় ১৬ একর জায়গা নিয়ে কারাগারের অবস্থান। তবে অভ্যন্তরীণ আয়তন (মূল কারাগার) ৩.৮৬ একর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিয়ানমারে আবারও নির্বাচন বিলম্বের ইঙ্গিত
পরবর্তী পোস্ট
বেড়েছে মাছ-মাংসের দাম, কমেছে ক্রেতা

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting