দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫১
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

একের পর এক বিস্ফোরণ, কারণ জানা নেই কারও

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 386 ভিউস

জাতীয় ডেস্ক:

একের পর এক বিস্ফোরণের ঘটনায় শঙ্কার মধ্যে রয়েছে মানুষ। সম্প্রতি পাইপলাইনের গ্যাস, এলপিজি এবং সিএনজি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। তবে বিস্ফোরণের বেশ কিছু ঘটনার নিশ্চিত কারণ জানাতে পারছে না কেউই। এসব ঘটনায় মৃত্যু ঠেকাতে ব্যবহারকারীর সচেতনতার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর কোনও বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত একযুগে দেশে বড় অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ১৩টি ঘটনায় অন্তত ৫৬৬ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কয়েকশ’ মানুষ। কিন্তু সাধারণ মানুষের সচেতনতা আর যথাযথ কর্তৃপক্ষ ঠিকঠাক নজরদারি করলেই পরিস্থিতি সামলানো কঠিন হতো না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মগবাজারের বাসিন্দা ফারহানা আক্তার একজন গৃহিণী। গ্যাস সংকটের কারণে এলপিজিতে রান্না করেন। সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় এখন এলপিজি ব্যবহার করতে ভয় পাচ্ছেন। এদিকে এমাদ উদ্দিন মতিঝিলের এক অফিসের কর্মকর্তা। তিনি জানান, এখন ফুটপাত দিয়ে হাঁটার সময় মাঝে মাঝে ভয় লাগে। ফুটপাতের ওপরে এখন অনেক রেস্টুরেন্ট। এসব হোটেলে এলপিজিরও ব্যবহার আছে, আবার কোথাও কোথাও ব্যবহার হয় পাইপলাইনের গ্যাসও। ফলে আজকাল মনে হয়—কোথায় কীসে বিস্ফোরণ হবে কে জানে। এ তো গেলো উদাহরণ। এ ধরনের বক্তব্য দেন অনেকেই। পর পর বেশ কয়েকটি বড় বিস্ফোরণের পর এই শঙ্কা মানুষের মধ্যে এখন কাজ করছে।

গত ৭ মার্চ রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার বিস্ফোরণের পর গত ১২ মার্চ নারায়ণগঞ্জে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের যে বাসাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কিংবা গ্যাস সিলিন্ডার ছিল না। তবে বাসাটিতে পাইপলাইনের গ্যাস ব্যবহার করা হতো। একই দিন দিনগত রাত ২টার দিকে ময়মনসিংহের ত্রিশালে একটি মাইক্রোবাস উল্টে যায়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচ জন নিহত হয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে যত সিএনজিচালিত পরিবহন রয়েছে, সেগুলোর সিলিন্ডার প্রতি পাঁচ বছরে একবার টেস্ট করা প্রয়োজন। পরীক্ষায় উত্তীর্ণ হলে সেগুলো আরও তিন বছর চলতে পারে। এরপর সেগুলো বদলে ফেলার নিয়ম রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা সেটি না মানায় ঝুঁকি সৃষ্টি হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই পরিবহনগুলোর সিএনজি সিলিন্ডার কখন বিস্ফোরিত হবে তা কেউ জানে না।

গ্যাস বিপণন বিধিমালা অনুযায়ী তিতাসের পাইপলাইনগুলো কাটার পর স্থায়ীভাবে অপসারণের বিধান রয়েছে। কিন্তু মগবাজার এবং সিদ্দিকবাজারে তিতাসের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পাইপলাইনটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। এতে করে পাইপলাইনটিতে লিকেজ সৃষ্টি হয়ে সেখান দিয়ে গ্যাস বের হয়ে এই দুর্ঘটনা ঘটারও শঙ্কা সৃষ্টি হয়েছে।

তবে তিতাসের ঢাকা মেট্রোর ডিজিএম মো. সিদ্দিকুর রহমান ৮ মার্চ ঘটনা ঘটার পর স্থানটি পরিদর্শন করে জানান, তিতাসের গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেনি। গত ১২ মার্চ তিতাসের ১৮ সদস্যর আরেকটি দল স্থানটি পরিদর্শন শেষেও একই ধরনের কথা বলেন।

সংশ্লিষ্টরা বলছেন, এর বাইরেও এলপিজির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে প্রায়। এক্ষেত্রেও নানা কারণে সৃষ্টি হওয়া লিকেজ থেকে ঘরের মধ্যে গ্যাস জমা হয়। জমা হওয়া গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্দিষ্ট সময় অন্তর চুলা এবং সিলিন্ডারের ভাল্ব এবং পাইপলাইন পরিবর্তন করে এই দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। একই সঙ্গে চুলা জ্বালানোর কিছুক্ষণ আগে ঘরে উন্মুক্ত বাতাস চলাচল এবং সিলিন্ডারটি এমন জায়গায় রাখা উচিত, যেখানে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, একের পর এক ঘটনা তো শঙ্কা তৈরি করবেই। তবে এই ক্ষেত্রে নিজেদের সচেতনতা সবার আগে দরকার। এখন সবারই উচিত নিজেদের গ্যাসের লাইনগুলো নিয়মিত চেক করা। লিকেজ আছে মনে হলেই তিতাসের লোক ডেকে জানানো। এলপিজির ব্যবহার সঠিকভাবে জেনে নেওয়া এবং এসব ব্যবহারের ক্ষেত্রে যেসব ব্যবহারবিধি রয়েছে, ভালোভাবে মেনে চলাও জরুরি। তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে বাস্তবসম্মত বিষয়গুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া। এছাড়া নজরদারিও বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

এদিকে জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতউল্লাহ বলেন, তিতাসের এই পাইপলাইনগুলো অনেক পুরোনো। সম্প্রতি বেশ কিছু ঘটনায় তিতাসের এসব পাইপলাইনের চিত্রও উঠে এসেছে। এদিকে বিস্ফোরণের পর গ্যাস থেকে বিস্ফোরণ বলা হলেও শেষ পর্যন্ত দায় এড়িয়ে যাচ্ছে তিতাস। তারা বলছে—এটি পাইপলাইনের গ্যাস নয়। অথচ বেশ কয়েক জায়গায় পাইপলাইন পাওয়াও গেছে। তিনি বলেন, একে অপরকে দোষ না দিয়ে সঠিক কারণ খুঁজে বের করা এখন জরুরি। পাশাপাশি নিজেদের সচেতনতা এবং সংস্থাগুলোর নজরদারি বাড়াতে হবে বলে তিনি মনে করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাজনীতির কাকদের নিয়ে বিএনপি সৃষ্টি: তথ্যমন্ত্রী
পরবর্তী পোস্ট
স্ত্রীসহ মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting